মাঠেই লুটিয়ে পড়লেন এরিকসেন (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২১, ২৩:৫১আপডেট : ১৩ জুন ২০২১, ০০:৪৬

ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে ঘটলো হৃদয়বিদারক ঘটনা। ডেনমার্ক ও ফিনল্যান্ড ম্যাচে হঠাৎ মাঠেই লুটিয়ে পড়লেন ক্রিস্টিয়ান এরিকসেন। মাঠেই তার তাৎক্ষনিক চিকিৎসা চলছিল। এক পর্যায়ে এরিকসনের বুকে হাত দিয়ে চেপে শ্বাস-প্রশ্বাস ফেরানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু অবস্থা খারাপের দিকে যাওয়ায় ম্যাচটি ফের মাঠে গড়াতে পারেনি। ম্যাচটি সাময়িক পরিত্যক্ত ঘোষণা করেছে ইউরোপের ফুটবল সবচেয়ে বড় নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা।

মাঠেই লুটিয়ে পড়লেন এরিকসেন (ভিডিও)

কোপেনহেগেনের মাঠে একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলছিল ডেনমার্ক। কিন্তু ফিনল্যান্ডের জমাট রক্ষণের কারণে গোল পাচ্ছিল না। ম্যাচ যখন প্রথমার্ধের শেষের দিকে। ঠিক তখন ডেনিশদের আরও একটি আক্রমণ। কিন্তু থ্রো-ইন থেকে বল আসার আগেই ঘটে দুর্ঘটনা! হঠাৎ মাঠেই লুটিয়ে পড়েন অ্যাটাকিং মিডফিল্ডার এরিকসেন। সঙ্গে সঙ্গে সতীর্থরা দৌড়ে আসেন। আসেন মেডিকেল টিমের সদস্যরা। কিন্তু অনেকক্ষণ ধরে মাঠে চিকিৎসা নিয়েও সুস্থ হতে পারেননি। শেষ পর্যন্ত সতীর্থরা পর্দা দিয়ে ঘিরে তাকে মাঠের বাইরে নিয়ে যান। পরে ইউরো চ্যাম্পিয়নশিপের এই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা দেওয়া হয়।

বর্তমানে এই ডেনিশ তারকাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ম্যাচ বন্ধ হওয়ার আগ পর্যন্ত ছিল গোলশূন্য।

/টিএ/এমআর/কেআর/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
এবার তাহলে শেয়ারবাজার চাঙ্গা হবে?
এবার তাহলে শেয়ারবাজার চাঙ্গা হবে?
গ্রীষ্মে সুস্থ থাকতে যেসব খাবার খেতে বলছেন বিশেষজ্ঞরা
গ্রীষ্মে সুস্থ থাকতে যেসব খাবার খেতে বলছেন বিশেষজ্ঞরা
বিশেষ বরাদ্দের প্রকল্পের সভাপতি জামায়াত এমপির ভাগনে-ভগ্নিপতি
বিশেষ বরাদ্দের প্রকল্পের সভাপতি জামায়াত এমপির ভাগনে-ভগ্নিপতি
জ্বালানির দাম নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, বিক্রেতাদের হুঁশিয়ারি
জ্বালানির দাম নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, বিক্রেতাদের হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু