আফগানিস্তান নিয়ে ‘উদ্বিগ্ন’ খালেদা জিয়া

সালমান তারেক শাকিল
০৫ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৭

আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা গ্রহণের পর দেশটিতে সৃষ্ট পরিস্থিতি নিয়ে ‘উদ্বিগ্ন’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একইসঙ্গে দেশের ভবিষ্যৎ নিয়েও তিনি চিন্তিত বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী।

রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে দিলারা চৌধুরী এ কথা জানান। তিনি শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা একেবারেই ব্যক্তিগত পর্যায়ের সৌজন্যমূলক সাক্ষাৎ। তার (খালেদা জিয়া) পরিবারের সঙ্গে আমাদের পরিবারের একটি সুন্দর সম্পর্ক আছে। দীর্ঘদিন তিনি অসুস্থ, তাই দেখতে গিয়েছিলাম।’

শনিবার রাত সাড়ে ৮টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় যান দিলারা চৌধুরী। এ সময় তিনি প্রায় ঘণ্টাখানেক তার সঙ্গে ছিলেন। দুজনের মধ্যে ব্যক্তিগত সৌজন্যমূলক আলোচনা হয়। আলাপের এক ফাঁকে আফগানিস্তান ও বাংলাদেশ নিয়েও কথা বলেন খালেদা জিয়া। দিলারা চৌধুরী বলেন, ‘‘উনি আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ সময় বাংলাদেশ প্রসঙ্গ এলে তিনি বলেছেন, ‘আল্লাহই জানেন কী হবে..’।’’

দিলারা চৌধুরী আরও বলেন, ‘আমার হাজব্যান্ডের ইন্তেকালের পর তার সঙ্গে দেখা হয়েছিল। আমাদের এবারের দেখাটা একেবারেই সৌজন্যমূলক। দেশের রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি।’

অবশ্য দিলারা চৌধুরীর পারিবারিক একটি সূত্র জানিয়েছে, তিনি (দিলারা চৌধুরী) তার সন্তানদের কাছে থাকতে দীর্ঘদিনের জন্য শিগগিরই আমেরিকায় পাড়ি জমাচ্ছেন। আর এ কারণেই তিনি বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন।

অধ্যাপক দিলারা চৌধুরী (ছবি: সংগৃহীত)

খালেদা জিয়াকে কেমন দেখলেন- এমন প্রশ্নে দিলারা চৌধুরী বলেন, ‘উনি মেন্টালি খুব স্ট্রং। উনার মধ্যে ডিসেন্সি আছে, কাউকে বকাঝকা করে তিনি কিছু বলেন না। এই যে জিয়াউর রহমানের কবর নিয়ে কী সব হচ্ছে, উনি কোনও কটু কথা বলেননি।’

শারীরিকভাবে কেমন দেখলেন- জবাবে দিলারা চৌধুরী বলেন, ‘ওনার শরীরটা বেশি ভালো নেই, হাঁটতে কষ্ট হয়। চিকিৎসার বিষয়েও তেমন কিছু বলেননি। তবে একজন চিকিৎসক তার নিয়মিত খোঁজ-খবর রাখছেন, এতে তিনি খুব প্লিজড।’

দিলারা চৌধুরী বলেন, ‘বেগম জিয়ার শারীরিক কন্ডিশন বলছে তার উন্নত চিকিৎসা দরকার, দেশের বাইরে নেওয়া দরকার। স্বাস্থ্যগত দিক থেকে (বিদেশে নিতে পারলে) খুব ভালো হতো- এটা আমি মনে করি। দেশের কত যদু-মধু বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছেন, তাহলে উনি কেন পারবেন না। এটা অন্যায়।’

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
৮৫৭ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন নামঞ্জুর
৮৫৭ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন নামঞ্জুর
আলোচনায় রাষ্ট্রপতির পদত্যাগ, এরপর বঙ্গভবনে যাবেন কে
আলোচনায় রাষ্ট্রপতির পদত্যাগ, এরপর বঙ্গভবনে যাবেন কে
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত