পরীমনিসহ তিনজনের মামলায় চার্জশিট গ্রহণ শুনানি আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২১, ০২:৪৪আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ০২:৪৪

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার্জশিট গ্রহণের শুনানি আজ সোমবার(১৫ নভেম্বর)। মামলাটির অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

সোমবার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমনিসহ তিনজনের উপস্থিতিতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৬ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলার চার্জশিট গ্রহণের দিন ধার্য ছিল। এদিন তারা আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম তাদের জামিন মঞ্জুর করেন। এরই সঙ্গে আদালতের মূল বিচারক কে এম ইমরুল কায়েশ ছুটিতে থাকায় অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য ভারপ্রাপ্ত বিচারক ১৫ নভেম্বর দিন ধার্য করেন।

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

গত ২৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত পরীমণির ব্যবহৃত গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত তাকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।

১৯ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত পরিমনির একদিন, ১০ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত দুই দিন এবং গত ৫ আগস্ট একই মামলায় পরীমণির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। তিন দফায় মোট পরীমনিকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এর আগে গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদর দফতরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।

/এমএইচজে/জেজে/
টাইমলাইন: পরীমণি
০৫ জানুয়ারি ২০২২, ১১:১২
২৭ ডিসেম্বর ২০২১, ১৫:২৩
০১ ডিসেম্বর ২০২১, ১১:৫২
১৫ নভেম্বর ২০২১, ০২:৪৪
পরীমনিসহ তিনজনের মামলায় চার্জশিট গ্রহণ শুনানি আজ
২৬ অক্টোবর ২০২১, ০৯:৫৭
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:১০
১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:১০
০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩
সম্পর্কিত
নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ন্যূনতম প্রমাণ ছাড়া মৃত্যুদণ্ডের রায় দায়িত্বজ্ঞানহীন কাজ: হাইকোর্ট
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার: দুই জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
৭ পদে জনবল নেবে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড
৭ পদে জনবল নেবে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড
অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুতের অভিযোগে ডিলারের কারাদণ্ড
অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুতের অভিযোগে ডিলারের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি