ইরানে পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৬, ১০:০৫আপডেট : ১৪ জুন ২০২৬, ১০:০৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে মন্তব্য করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কার্যালয়ের সামনে বিক্ষোভ করে তার মন্তব্যের বিরোধিতা করেছেন প্রতিবাদকারীরা। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচির মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগের বিরোধী এবং যেকোনও চুক্তি নিয়ে সন্দিহান কট্টরপন্থী গোষ্ঠীগুলোর সমালোচনার মুখে পড়েন তিনি।

ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শনিবার মাশহাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন। কালো চাদর পরিহিত নারীদের লাল ও কালো পতাকা নাড়াতে দেখা যায়। এ সময় তারা ‘অপমানজনক আরাঘচির মৃত্যু হোক, অনুপ্রবেশকারীর মৃত্যু হোক’ এমন স্লোগান দেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরও কিছু ভিডিওতে তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে বিক্ষোভকারীদের ‘আরাঘচি পদত্যাগ করো’ এবং ‘ঘালিবাফ পদত্যাগ করো’ স্লোগান দিতে দেখা গেছে।

শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সম্ভাব্য চুক্তি নিয়ে কথা বলেন আরাঘচি। তিনি বলেন, আলোচনায় থাকা চুক্তির অংশ হিসেবে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করা হবে। এসময় তিনি হরমুজ প্রণালিকে ইরানের ‘প্রধান প্রতিরোধমূলক উপকরণগুলোর’ একটি হিসেবে উল্লেখ করেন।

চূড়ান্ত কোনও চুক্তি হয়েছে বলে তিনি ঘোষণা না দিলেও তার বক্তব্যে কূটনৈতিক যোগাযোগের পথ এখনও বিবেচনায় রয়েছে বলে ইঙ্গিত পাওয়া যায়।

তবে সম্ভাব্য এই চুক্তি ইরানের কট্টরপন্থী মহলের বিরোধিতার মুখে পড়েছে। সমালোচকদের দাবি, এ ধরনের চুক্তি ইরানের স্বার্থ রক্ষা করবে না এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তেহরানের প্রভাব কমিয়ে দিতে পারে। তারা আলোচনায় ইরানি প্রতিনিধিদের অতিরিক্ত ছাড় দেওয়ার অভিযোগও তুলেছেন।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
১৪ জুন ২০২৬, ১০:০৫
ইরানে পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ
সম্পর্কিত
ইসরায়েলের কারণে চুক্তি সইয়ে বিলম্ব, নেতানিয়াহুর ওপর চটলেন ট্রাম্প
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
‘প্রেমিকের দায়িত্ব’, কানাডার ম্যাচ রেখে ক্যাটি পেরির কনসার্টে ট্রুডো
সর্বশেষ খবর
‘বন্ধুত্বের বার্তা দিতে চাইলে ভারতকে পুশইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে’ 
‘বন্ধুত্বের বার্তা দিতে চাইলে ভারতকে পুশইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে’ 
বাজেটকে জনমুখী বলছে সরকারি দল, বিরোধী দল বলছে সংস্কারবিমুখ
বাজেটকে জনমুখী বলছে সরকারি দল, বিরোধী দল বলছে সংস্কারবিমুখ
রাখাইনদের ভূমি সংকট, শ্মশান বেদখল ও পুনর্বাসন সমস্যা সমাধানের দাবি
রাখাইনদের ভূমি সংকট, শ্মশান বেদখল ও পুনর্বাসন সমস্যা সমাধানের দাবি
কুরাসাওকে গোলের মালা পরিয়ে বিশ্বকাপ শুরু জার্মানির 
কুরাসাওকে গোলের মালা পরিয়ে বিশ্বকাপ শুরু জার্মানির 
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর