ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, পরীক্ষার মুখে রদ্রিগেজ

আন্তর্জাতিক ডেস্ক 
২৫ জুন ২০২৬, ১১:০৭আপডেট : ২৫ জুন ২০২৬, ১২:২৮

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্প দেশটির জন্য কেবল মানবিক বিপর্যয়ই নয়, বরং এক সংবেদনশীল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের মুখে বড় ধরণের পরীক্ষা নিয়ে এসেছে। রাজনৈতিক বিশ্লেষক এলিয়াস ফেরার এই মন্তব্য করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে সংবাদমাধ্যম আল জাজিরাকে ওরিণোকো রিসার্চের প্রতিষ্ঠাতা ফেরার বলেন, এই বিপর্যয়ের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অনেকটাই অনিশ্চিত। তবে রাজধানী কারাকাস, লা গুয়াইরা, ভ্যালেন্সিয়াসহ অন্যান্য শহরে বেশ কিছু আবাসিক ও অন্যান্য ভবন ধসে পড়ার একাধিক খবর পাওয়া গেছে।

তিনি আরও সতর্ক করে বলেন, নিয়মবহির্ভূত বা অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করা এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির তীব্রতা বিশেষভাবে মারাত্মক হবে। অন্যদিকে, দীর্ঘ বহু বছর ধরে অপর্যাপ্ত তহবিলের কারণে দেশটির জরুরি সাড়াদান বা উদ্ধারকারী সংস্থাগুলোর সক্ষমতাও চরম সংকটে পড়বে।

ভেনেজুয়েলা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক নতুন সম্পর্কে প্রবেশ করছে এবং অভ্যন্তরীণ সংস্কার কাজ শুরু করেছে, ঠিক সেই গুরুত্বপূর্ণ মুহূর্তেই এই দুর্যোগ আঘাত হানলো বলে উল্লেখ করেন ফেরার। তিনি বলেন, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একটি প্রাথমিক পূর্বাভাস দিয়েছে। তাদের অনুমান অনুযায়ী এই দুর্যোগে হাজার হাজার মানুষের প্রাণহানি হতে পারে এবং দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ থেকে ৪ শতাংশ পর্যন্ত অর্থনৈতিক ক্ষতি হতে পারে।

ফিরার মনে করেন, এই ঘটনা দেশটির বর্তমান নেতৃত্বের রাজনৈতিক অবস্থানের জন্যও এক বড় অগ্নিপরীক্ষা। তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, এটি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের জন্য একটি বড় পরীক্ষা হতে যাচ্ছে। এই দুর্যোগ মোকাবিলায় তার নেওয়া পদক্ষেপ হয় তাকে কাঙ্ক্ষিত রাজনৈতিক বৈধতা এনে দেবে, না হয় তার পরিস্থিতিকে আরও ভঙ্গুর ও দুর্বল করে তুলবে।

/এএস/ 
টাইমলাইন: ভেনেজুয়েলায় ভূমিকম্প
২৫ জুন ২০২৬, ১১:০৭
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, পরীক্ষার মুখে রদ্রিগেজ
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ