ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর ২০টি আফটারশক

আন্তর্জাতিক ডেস্ক 
২৫ জুন ২০২৬, ১০:১৮ আপডেট : ২৫ জুন ২০২৬, ১২:৩০

ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পের পর এ পর্যন্ত অন্তত ২০টি আফটারশক বা অনুকম্পন রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই তথ্য নিশ্চিত করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেন, আমরা জানাতে চাই যে, আজ আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে পরপর দুটি ভূমিকম্প ঘটে ০যার প্রথমটির মাত্রা ছিল ৭.২ এবং পরেরটি ছিল ৭.৫। এখন পর্যন্ত ২০টি আফটারশক রেকর্ড করা হয়েছে।

তিনি এই দুর্যোগকে একটি গুরুতর ফলাফল বয়ে আনা ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, এটি আজ বিশেষভাবে বেশ কয়েকটি রাজ্যকে ক্ষতিগ্রস্ত করেছে। রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়েছে। এছাড়া মিরান্ডা এবং লা গুয়াইরা রাজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরাগুইয়া, কারাবোবো এবং ফ্যালকন রাজ্যেও এর প্রভাব পড়েছে।

জনগণের এই অত্যন্ত স্পর্শকাতর মুহূর্তে এবং যারা দুর্ভাগ্যবশত পরিবারের কোনও সদস্যকে হারিয়েছেন, তাদের প্রতি তাৎক্ষণিক সমবেদনা জানান ডেলসি রদ্রিগেজ।

গুরুতর কাঠামোগত ক্ষতির শিকার বাড়িঘর খালি করার নির্দেশ দিয়ে রদ্রিগেজ বলেন, বেসামরিক সুরক্ষা ব্যবস্থা ও জাতীয় জরুরি সেবা সংস্থাগুলো ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে।

এ সময় তিনি সংবিধান অনুযায়ী দেশে জরুরি অবস্থা ঘোষণার কথাও জানান।

/এএস/ 
টাইমলাইন: ভেনেজুয়েলায় ভূমিকম্প
২৫ জুন ২০২৬, ১০:১৮
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর ২০টি আফটারশক
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি