ভূমিকম্পে মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক 
২৮ জুন ২০২৬, ১১:৩৭আপডেট : ২৮ জুন ২০২৬, ১১:৫৬

চলতি সপ্তাহের শুরুর দিকে ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ঙ্করী ভূমিকম্পের সময় নিজেদের এক বছরের শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন দেশটির একজন পরিচিত ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী আন্দ্রেয়া বেলো। মারাত্মক এই কম্পনের হাত থেকে মেয়েকে নিজের শরীর দিয়ে আড়াল করতে গিয়েই তিনি মারা যান। মারটিমো দে লা গুয়াইরা ক্লাবের হয়ে খেলা ফুটবলার হেক্টর বেলো ইনস্টাগ্রামে ঘোষণা করেছেন যে, গত বুধবার (২৪ জুন) ভয়াবহ জোড়া ভূমিকম্পের সময় তাদের ১ বছর বয়সী মেয়ে আলানাকে রক্ষা করতে গিয়ে তার স্ত্রী আন্দ্রেয়া বেলো নিহত হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম পিপল-এর প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (২৬ জুন) ইনস্টাগ্রামে স্ত্রীর স্মরণে একটি ছবি শেয়ার করে এই ফুটবলার লিখেছেন, তুমি সবসময় আমাদের প্রিয় হিরো হয়ে থাকবে, মামণি। আমি নিশ্চিত করব যেন আমাদের সন্তান মনে রাখে তুমি কতটা চমৎকার ছিলে, তাকে কতটা ভালোবাসতে।

স্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, আমি তাকে সেই গল্প শোনাব যে কীভাবে তুমি তাকে বাঁচিয়েছ, কীভাবে আমাদের মেয়ের জন্য নিজের জীবন উৎসর্গ করেছ। তুমি একজন সাহসী নারী ছিলে, যে নিজের শেষ নিঃশ্বাস দিয়েও কখনও তাকে ছেড়ে যায়নি।

নিজের মেয়েকে উৎসর্গ করে দেওয়া অপর এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি বলেন, আমার মেয়ে, তোমাকে শক্তিশালী হতে হবে। আর অল্প কিছু সময় অপেক্ষা করো। আমার ভেঙে টুকরো হয়ে যাওয়া হৃদয়কে সুস্থ করার জন্য তোমাকে প্রয়োজন।

ফুটবলার হেক্টর আরও লিখেছেন, তুমি তোমার বাবাকে আগের মতো শক্তিশালী বা হাসিখুশি দেখবে না, তবে আমি প্রতিজ্ঞা করছি নিজেকে সুস্থ করে তুলব এবং তোমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে বানাব।

তিনি আরও বলেন, এখন শুধু তুমি আর আমি, আর তোমার মা স্বর্গ থেকে আমাদের দেখছেন। আমি জানি আন্দ্রেয়া আমাকে শক্তি দেবে। এই সব কষ্টের মাঝেও আমি জানি, সে যদি আমাকে কিছু বলার জন্য এক মিনিট সময় পেত, তবে সে আমাকে বলত- তার মতোই যেন নিজের জীবন দিয়ে তোমাকে রক্ষা করি।

ভেনেজুয়েলার ফুটবল প্রেস অ্যান্ড পাবলিসিটি অর্গানাইজেশন কুমান দে ক্যাম্পিওনেস-এর তথ্যমতে, এই দম্পতি যে ভবনে বসবাস করতেন সেটি ধসে পড়ার পর ধ্বংসস্তূপের মধ্য থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে সৌভাগ্যবশত শিশু আলানা এই মর্মান্তিক ঘটনায় বেঁচে গেছে।

সংস্থাটি তাদের একটি ইনস্টাগ্রাম পোস্টে জানায়, পুরো সুক্রে রাজ্য এবং ফুটবল অঙ্গন এই দুঃখের সময়ে আপনার প্রতি শ্রদ্ধা ও সংহতি জানিয়ে পাশে আছে, যেন আপনি শান্তি খুঁজে পান। 

উল্লেখ্য ভেনেজুয়েলার এই বড় ধরনের দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে এখন অন্তত ১,৪৩০ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পর পর আঘাত হানা এই জোড়া ভূমিকম্পের পর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত অন্তত ৬৮,৯০০ জন নিখোঁজ থাকার কথা জানানো হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/ 
টাইমলাইন: ভেনেজুয়েলায় ভূমিকম্প
২৮ জুন ২০২৬, ১১:৩৭
ভূমিকম্পে মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রীর
সম্পর্কিত
কলকাতায় হোটেলে আগুনে নিহত ৯ জনই বাংলাদেশি: এনডিটিভি
যুদ্ধবিরতি নয়, যুদ্ধের অবসান চায় তেহরান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়ে যেতে অনড় নেতানিয়াহু, কুশনারের সঙ্গে দ্বন্দ্ব
সর্বশেষ খবর
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
কলকাতার সেই হোটেলে কী ঘটেছে, নিহতদের মধ্যে বাংলাদেশি কতজন?
কলকাতার সেই হোটেলে কী ঘটেছে, নিহতদের মধ্যে বাংলাদেশি কতজন?
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
গুগল ড্রাইভে আপনার ফাইল কতটা নিরাপদ? যে ভুলে ব্যক্তিগত তথ্য যেতে পারে অন্যের হাতে
গুগল ড্রাইভে আপনার ফাইল কতটা নিরাপদ? যে ভুলে ব্যক্তিগত তথ্য যেতে পারে অন্যের হাতে
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক