বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২৬, ০৩:৪৮আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১১:২৮

নেপাল-চীন সীমান্ত এলাকায় বুধবার সকালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। প্রশ্ন উঠেছে, বন্যাকবলিত এলাকাটিতে এত বিপুলসংখ্যক পর্যটক কেন গিয়েছিলেন? এর কারণ তুলে ধরে বিবিসি বলছে, ওই অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ উচ্চভূমির হ্রদ ও ধর্মীয় গুরুত্বের কারণে এত পর্যটক অবস্থান করছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দুটি উচ্চভূমির হ্রদ রয়েছে। একটি তিব্বতের কৈলাস পর্বতের কাছে মানস সরোবর এবং অন্যটি নেপালের রাসুয়া জেলার গোসাইকুণ্ড হ্রদ। হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছে উভয় হ্রদই গুরুত্বপূর্ণ তীর্থস্থান।

প্রতি বছর কয়েক হাজার পর্যটক নেপাল হয়ে মানস সরোবরের উদ্দেশে যাত্রা করেন। বছরের এই সময়টিতে বিশেষ করে ভারতীয় পর্যটকদের মানস সরোবর ভ্রমণের প্রবণতা বেশি থাকে। একই সময়ে অনেকে পবিত্র গোসাইকুণ্ড হ্রদে স্নান করতেও যান।

অ্যালপাইন কৈলাশ ট্রেকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ পণ্ডিত বলেন, এটি অত্যন্ত জনপ্রিয় একটি ভ্রমণপথ। এ সময় পর্যটকেরা এই পথে যাত্রা করেন, কারণ পূর্ণিমা দেখা যায়। ধর্মীয়ভাবে পূর্ণিমাকে শুভ বলে মনে করা হয়।

এদিকে নেপালে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ১৫৭ জন নিহত হয়েছেন। নেপাল পুলিশ ১৫৭টি মরদেহ উদ্ধার করেছে। বন্যার কয়েক ঘণ্টা পর প্রায় ৪০৩ জন পর্যটকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি। নিখোঁজ বিদেশিদের মধ্যে ১৪২ জন ভারতীয় নাগরিক রয়েছেন।

নেপালের উদ্ধারকারীরা কাদামাটির নিচে চাপা পড়া জীবিত মানুষ ও মরদেহ উদ্ধারে কাজ করছেন। পাশাপাশি বন্যার ঝুঁকিপূর্ণ এলাকার পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

/ইউএস/
টাইমলাইন: নেপালে ভয়াবহ বন্যা
২৭ আগস্ট ২০২৬, ০৩:৪৮
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
সম্পর্কিত
নেপালে বাংলাদেশি কারও ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী
তিব্বতে বন্যায় আড়াই শতাধিক ভারতীয়র হদিস নেই, নেপালে উদ্ধার ২১
নেপাল-চীন সীমান্তে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ২৮৯, নিখোঁজ হাজারের বেশি
সর্বশেষ খবর
ক্রোয়েশিয়ান গোলরক্ষক এখন বার্সেলোনার 
ক্রোয়েশিয়ান গোলরক্ষক এখন বার্সেলোনার 
সংসদে হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী: ‘এটা প্রশ্ন, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’
সংসদে হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী: ‘এটা প্রশ্ন, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’
জশনে জুলুসের অনুষ্ঠানে ২৭টি মোবাইল চুরি করে পুলিশের হাতে ধরা
জশনে জুলুসের অনুষ্ঠানে ২৭টি মোবাইল চুরি করে পুলিশের হাতে ধরা
মব-সহিংসতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী  
মব-সহিংসতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী  
সর্বাধিক পঠিত
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’