হিমালয়ের কৈলাস মানস সরোবর যাত্রা কেন এত গুরুত্বপূর্ণ?

আন্তর্জাতিক ডেস্ক 
২৭ আগস্ট ২০২৬, ১৮:০৯ আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৮:০৯

হিমালয় পর্বতমালার পবিত্র তীর্থস্থান মাউন্ট কৈলাশে বা কৈলাশ পর্বতে যাত্রা করার পর ভয়াবহ বন্যায় নিখোঁজ হয়েছেন একশরও বেশি তীর্থযাত্রী। অঞ্চলে বন্যায় নিখোঁজ হওয়া প্রায় ১,৪০০ জনের তালিকায় রয়েছেন এই তীর্থযাত্রীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

চীন, নেপাল ও ভারতের সীমান্তসংলগ্ন দক্ষিণ-পশ্চিম তিব্বতে অবস্থিত কৈলাশ পর্বত। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,৪০০ মিটারেরও (২১,০০০ ফুট) বেশি উঁচুতে অবস্থিত এই পর্বতটি মানস সরোবর হ্রদের কাছেই অবস্থিত। দুটি স্থানই দীর্ঘকাল ধরে সংস্কৃত ধর্মীয় ও সাহিত্য ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

মাউন্ট কৈলাশ হিন্দু, বৌদ্ধ, জৈন এবং তিব্বতি বন ধর্মীয় ঐতিহ্যে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে গণ্য হয়। এই ধর্ম ও ঐতিহ্যগুলোর প্রতিটিতেই পর্বতটির সাথে ভিন্ন ভিন্ন বিশ্বাস ও পবিত্র ইতিহাস যুক্ত রয়েছে।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের তথ্য অনুযায়ী, হিন্দু ধর্মের বিনাশের দেবতা শিব এবং বিবাহ, উর্বরতা ও মাতৃত্বের দেবী পার্বতীর আবাসস্থল হিসেবে এই পর্বতটিকে মনে করা হয়।

অন্যদিকে তিব্বতি বন ধর্মীয় ঐতিহ্যের অনুসারীরা কৈলাশ পর্বতকে আধ্যাত্মিক শক্তির কেন্দ্র মনে করেন এবং এই অঞ্চলটিকে তাদের ঐতিহ্যের প্রতিষ্ঠাতা টনপা শেনরবের সাথে সম্পর্কিত বলে বিশ্বাস করেন।

/এএস/ 
টাইমলাইন: নেপালে ভয়াবহ বন্যা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৭
২৮ আগস্ট ২০২৬, ০৯:০৮
সম্পর্কিত
অবৈধ বসবাসের অভিযোগে ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারতীয় পুলিশ
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরীকে হত্যা, দেশত্যাগের সময় সৎবাবা গ্রেফতার
অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগোনোর সিদ্ধান্ত হয়েছে: পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন
সর্বশেষ খবর
চট্টগ্রামে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
চট্টগ্রামে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
ভারতে পদক জয়ী অ্যাথলেটদের প্রথমবার ছাদখোলা বাসে বরণ
ভারতে পদক জয়ী অ্যাথলেটদের প্রথমবার ছাদখোলা বাসে বরণ
ইউএনওর বাসভবনের সামনে ও চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ, ওসি বললেন জানা নেই
ইউএনওর বাসভবনের সামনে ও চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ, ওসি বললেন জানা নেই
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো