দ্বিতীয় দফায় বন্যার তীব্র ঝুঁকি, তিব্বতে উদ্ধার কাজ স্থগিত চীনের

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২৬, ১৩:০৫ আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১৩:০৫

নেপাল-তিব্বত সীমান্তে পাহাড় ধসের পর তৈরি হওয়া একটি কৃত্রিম রুদ্ধ হ্রদের পাড় ভেঙে দ্বিতীয় দফায় প্রলয়ঙ্করী বন্যা হওয়ার ‘উচ্চ ঝুঁকি’ রয়েছে বলে সতর্ক করেছে চীন। একই এলাকায় গত বুধবারের প্রাণঘাতী পাহাড়ি ঢলের পরই এই নতুন দুর্যোগের আশঙ্কা তৈরি হলো, যা মূলত একটি পর্বতের হিমবাহ নদীতে ভেঙে পড়ার ফলে ঘটেছিল বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত নদী অবরুদ্ধ করে তৈরি হওয়া এই রুদ্ধ হ্রদে প্রায় ২৫ লাখ ঘনমিটার পানি জমা হয়েছে। দেশটির পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার থেকে সাপ্তাহিক ছুটির দিনের মধ্যে হ্রদটিতে আরও ৩০ লাখ ঘনমিটার পানি প্রবেশ করতে পারে, যা বাঁধটি ভেঙে যাওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

ছোছেন খোলা এবং পুরেপু সাংপো নদীর সঙ্গমস্থলে গঠিত এই রুদ্ধ হ্রদটির আশপাশে ভারি বৃষ্টিপাত হচ্ছে এবং ইতোমধ্যে সেখান থেকে পানি উপচে পড়তে শুরু করেছে। পরিস্থিতি ও পানির স্তর পর্যবেক্ষণে প্রকৌশলী দল পাঠিয়েছে কর্তৃপক্ষ।

সিসটিভির এক প্রতিবেদনে শুক্রবার সকালে জানানো হয়েছে, চীনের জিরোং পোর্ট থেকে প্রায় ৭ কিলোমিটার দূরের একটি গ্রামে অধিকাংশ চীনা জরুরি উদ্ধারকারী দল আটকে পড়েছে। ওই এলাকায় রুদ্ধ হ্রদ থেকে অবিরাম পানি উপচে পড়ার কারণে যেকোনও মুহূর্তে নতুন করে আকস্মিক বন্যা কিংবা কাদা-মাটির ধস নামতে পারে। এই চরম ঝুঁকির কারণে নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় সব ধরনের তল্লাশি ও উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত রাখতে হয়েছে।

হ্রদটি ল্যাংটাং লিরুং চূড়ার একই এলাকায় অবস্থিত, যেখান থেকে ধসে পড়া হিমবাহটির উৎপত্তি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এটি জিরোং পোর্ট থেকে মাত্র কয়েক কিলোমিটার উজানে অবস্থিত।

অন্যদিকে, নেপালি কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে যে নদীর গতিপথ অবরুদ্ধ হওয়ার কারণে ভোটে কোশী এবং ত্রিশূলী নদীতে আবারও বন্যা দেখা দিতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের নদী থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞানীদের মতে, ল্যাংটাং লিরুংয়ের নিকটবর্তী হিমবাহের একটি অংশ ধসে নিচের নদীতে পড়ার কারণেই বুধবারে কাদা, পাথর ও পানির বিধ্বংসী পাহাড়ি ঢল নেমে এসেছিল। ওই ঘটনায় নেপালে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে এবং আরও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। কেবল তিব্বত সীমান্ত অংশেই ৫৫০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন, যার প্রায় অর্ধেকই বিদেশি নাগরিক।

সূত্র: বিবিসি

/এএ/
টাইমলাইন: নেপালে ভয়াবহ বন্যা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৭
২৮ আগস্ট ২০২৬, ১৩:০৫
দ্বিতীয় দফায় বন্যার তীব্র ঝুঁকি, তিব্বতে উদ্ধার কাজ স্থগিত চীনের
২৮ আগস্ট ২০২৬, ০৯:০৮
সম্পর্কিত
ইরানের নিরাপত্তা প্রধানের সঙ্গে অজিত দোভালের ফোনালাপ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ন্যায়ের কণ্ঠস্বর শুনতে জাপানকে চীনের আহ্বান
সর্বশেষ খবর
সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা: দিনে কত টাকার ক্ষতি হচ্ছে জানেন?
সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা: দিনে কত টাকার ক্ষতি হচ্ছে জানেন?
নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর জিরো টলারেন্স নীতি: রাষ্ট্রপতি
নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর জিরো টলারেন্স নীতি: রাষ্ট্রপতি
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
চকবাজারের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ফায়ার সার্ভিসের ২ কর্মী
চকবাজারের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ফায়ার সার্ভিসের ২ কর্মী
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল