সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের মুক্তির দাবিতে তিন সংগঠনের বিবৃতি

সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ এক প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার দুই চিকিৎসকের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছে চিকিৎসকদের তিনটি সংগঠন। দায় প্রমাণ হওয়ার আগেই ডা. শাহজাদী ও ডা. মুনাকে শুধু অভিযোগের ভিত্তিতে গ্রেফার করায় এবং সহযোগী অধ্যাপক ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলিকে নিম্ন আদালতে আত্মসম্পর্ণের নির্দেশ দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, বাংলাদেশ পেড্রিয়াটিক অ্যাসোসিয়েশন, সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ। রবিবার (৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে একথা জানানো হয়। 

সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ বলেছে, রাজধানীর বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহজাদী ও ডা. মুনাকে শুধু অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করায় এবং সহযোগী অধ্যাপক ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলিকে নিম্ন আদালতে আত্মসম্পর্ণের নির্দেশ দেওয়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এই ঘটনার নিন্দা জানাচ্ছে। তারা অবিলম্বে গ্রেফতার দুই চিকিৎসকের মুক্তি দাবি করেছে। সংগঠনের সভাপতি অধ্যাপক এ বি এম খুরশীদ আলম এবং মহাসচিব অধ্যাপক মো. নূর হোসেন ভূঁইয়া বিবৃতিতে স্বাক্ষর করেছেন। 

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক মো. টিটো মিঞা এবং মহাসচিব অধ্যাপক ডা আহেমদুল কবীর স্বাক্ষরিত বিবৃতিতেও একই কথা বলা হয়।

বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ) একই ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে এবং নিন্দা জানিয়েছে। তারা গ্রেফতারকৃত চিকিৎসকদের মুক্তির দাবি জানিয়েছে। বিপিএ’র সভাপতি অধ্যাপক মো. জাহিদ হোসেন এবং মহাসচিব অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, দোষী সাব্যস্ত হওয়ার আগেই শুধু অভিযোগের ভিত্তিতে চিকিৎসকদের গ্রেফতার ও হয়রানি চিকিৎসা সেবার ওপর বিরূপ প্রভাব ফেলবে বলে আমরা মনে করি। এছাড়াও এ ধরনের ঘটনা ঘটতে থাকলে চিকিৎসকদের মধ্যেও চিকিৎসা প্রদানের ক্ষেত্রে আশঙ্কা ও ভীতি সঞ্চার করবে। যার ফলে রোগীদের চিকিৎসা তথা সার্বিক স্বাস্থ্যব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

আরও পড়ুন-

সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় গ্রেফতার ২ চিকিৎসকের মুক্তির দাবি

সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক মিলিকে আত্মসমর্পণের নির্দেশ

সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের জামিন নামঞ্জুর

আঁখির হাসপাতালে ভর্তির ‘তথ্য জানতেন’ ডা. সংযুক্তা সাহা

সরেজমিন সেন্ট্রাল হাসপাতাল: সেবার নামে অরাজকতা চলে যেখানে

কী ঘটেছিল অপারেশন থিয়েটারে, যেসব প্রশ্নের জবাব মিলছে না

সেন্ট্রাল হাসপাতালকে দুষছেন ডা. সংযুক্তা

আঁখির মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

সেন্ট্রাল হাসপাতালে সব ধরনের অপারেশন বন্ধের নির্দেশ 

সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসক কারাগারে

নবজাতকের মৃত্যু: সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের দায় স্বীকার

ডা. সংযুক্তা সাহার কারণেই আজ এই অবস্থা: সেন্ট্রাল হাসপাতাল

সেবার নামে অরাজকতা চলে যেখানে

ফেসবুক ব্যবহার করে ‘রোগী ডাকতে’ না করলো সেন্ট্রাল হাসপাতাল

ল্যাবএইডের বিল দিতে হবে সেন্ট্রাল হাসপাতালকে

ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে বিএমডিসিতে অভিযোগ জানালেন আঁখির স্বামী

সেন্ট্রাল হাসপাতালের দাবি: ডা. সংযুক্তা সাহার নির্দেশনা ছিল তার অনুপস্থিতিতে রোগী ভর্তির