বেসিক ব্যাংকের কর্মকর্তারা আতঙ্কে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৪, ১৮:০৭আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ২১:৫৬

অব্যবস্থাপনা ও লুটপাটে প্রায় দেউলিয়া সরকারি খাতের বেসিক ব্যাংককে বেসরকারি খাতের একটি ব্যাংকের সঙ্গে একীভূতকরণের খবরে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন ব্যাংকটির সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (৯ এপ্রিল) অর্থমন্ত্রীর কাছে দেওয়া স্মারকলিপিতে তারা এই আতঙ্কের কথা উল্লেখ করেছেন।

অর্থমন্ত্রীকে লেখা স্মারকলিপিতে তারা সরকারি যেকোনও ব্যাংকের সঙ্গে একীভূত করার অনুরোধ জানিয়েছেন তাদের ব্যাংককে। এতে উল্লেখ করা হয়েছে, দেশের আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা ও আর্থিক খাতকে প্রভূত ক্ষতির হাত থেকে রক্ষায় ব্যাংক একীভূতকরণের সরকারি সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধাশীল। সেক্ষেত্রে বেসিক ব্যাংককে মূল ধারার অপর একটি সরকারি ব্যাংকের সঙ্গে একীভূত করা হলে সব বিবেচনায় তা হবে সামঞ্জস্যপূর্ণ। এতে আমাদের অর্থাৎ ব্যাংকের সব কর্মীর ভবিষ্যতের অনিশ্চয়তাও দূর হবে।

সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত হয়, বেসরকারি খাতের সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে সমস্যাগ্রস্ত বেসিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সিটি ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংক একীভূত হবে স্বেচ্ছায়।

এ নিয়ে মোট আটটি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হলো। এর মধ্যে সরকারি ব্যাংক পাঁচটি আর বেসরকারি ব্যাংক তিনটি। গত মার্চ মাসে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে চুক্তি করেছে পদ্মা ব্যাংক। এর মধ্য দিয়ে ব্যাংক একীভূত করার ধারা শুরু হয়। এ ছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে (রাকাব) কৃষি ব্যাংকের সঙ্গে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংককে (বিডিবিএল) সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন-

সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক

একীভূত হলো দুই ব্যাংক: পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন

পদ্মা মিলেছে এক্সিমে, বেসিক ব্যাংক যাবে কার সঙ্গে?

দুর্বল ব্যাংকের গ্রাহকদের কী হবে?

/জিএম/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন বাজারে ফের শুল্কের ঝড়, কতটা ঝুঁকিতে বাংলাদেশের রফতানি? 
ব্যাংকঋণের বিকল্প খুঁজছে সরকার 
রফতানিকে অগ্রাধিকার দিয়ে অর্থনীতিকে সাজাতে হবে: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
শিশু বেছে বেছে খায়? জিদ ভেবে করছেন যে ভুল
শিশু বেছে বেছে খায়? জিদ ভেবে করছেন যে ভুল
খামেনির শেষ বিদায়ের মাঝেই ইরানে মার্কিন সিরিজ বিমান হামলা
খামেনির শেষ বিদায়ের মাঝেই ইরানে মার্কিন সিরিজ বিমান হামলা
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা
এলএনজি সরবরাহ কমায় চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ
এলএনজি সরবরাহ কমায় চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ
সর্বাধিক পঠিত
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি