পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত

মালিকদের উদ্দেশে যা বললেন বিজিএমইএ সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২১, ২২:৪৯ আপডেট : ৩০ জুলাই ২০২১, ২২:৫৮

পূর্বের মতো সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে কারখানা খোলা রাখার জন্য সব সদস্যকে অনুরোধ করেছেন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান। শুক্রবার (৩০ জুলাই) রাতে গার্মেন্টস মালিকদের উদ্দেশে লেখা এক চিঠিতে তিনি এই অনুরোধ করেন।

ফারুক হাসান বলেন, ‘আমরা অবগত আছি যে, দেশে করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং সরকারি সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে সর্বাত্মক লকডাউন রাখার নির্দেশনা জারি রয়েছে। আমি বিগত ১৯ জুলাই সম্মানিত সব সদস্যদের জানাই যে “১ অগাস্ট থেকে পোশাক কারখানা পরিচালনার প্রস্তুতি রাখার আশা রাখি”।’

তিনি উল্লেখ করেন, ‘আমি অতি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পোশাক শিল্পের সার্বিক দিক বিবেচনা করে সরকার আগামী ১ আগস্ট সকাল ৬টা থেকে পোশাক শিল্পসহ সব রপ্তানিমুখী শিল্প কারখানা খোলা রাখার জন্য আজকে একটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে।’

চিঠিতে তিনি আরও বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ যে, এই করোনা ক্রান্তিকালে পোশাক শিল্পের প্রয়োজনীয়তা এবং রপ্তানিমুখী শিল্পসমূহ অর্থনীতির উন্নয়নের স্বার্থে খুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন। এই সিদ্ধান্তে আমরা শ্রদ্ধাশীল থেকে পূর্বের মতো সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে কারখানা খোলা রাখার জন্য সদস্যগণকে অনুরোধ করছি। তাছাড়া পোশাক শিল্পে কর্মরত সম্মুখ সারির যোদ্ধাদের জন্য করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু করার জন্য আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এই কার্যক্রম ত্বরান্বিত হবে বলে আশাবাদী।’

ফারুক হাসান বলেন, ‘পোশাক শিল্পের সম্মানিত সক সদস্য আমার এবং বর্তমান পর্ষদের ওপর এই ক্রান্তিলগ্নে আস্থা ও ধৈর্য্য নিয়ে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।’

 

/জিএম/আইএ/
সম্পর্কিত
তিন দিনের মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের আলটিমেটাম ফারুক হাসানের
সড়ক দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুকসহ ১৫ জন আহত
নিষেধাজ্ঞার কোনও কারণ ও যৌক্তিকতা নেই: বিজিএমইএ সভাপতি
সর্বশেষ খবর
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!