ক্রেতাদের উদ্দেশে চিঠিতে কী লিখেছেন বিজিএমইএ’র সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫২ আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫২

চলতি বছরের মধ্যেই তৈরি পোশাক খাতে ন্যূনতম নতুন মজুরি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তৈরি পোশাক রফতানিকারক সমিতি বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান। পোশাক খাতের ক্রেতাদের প্রতিনিধি ও ব্র্যান্ডগুলোর উদ্দেশে লেখা এক চিঠিতে এ কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর)  বিশ্বের বিভিন্ন ব্র্যান্ড এবং ক্রেতাদের প্রতিনিধিদের উদ্দেশে লেখা এক চিঠিতে তিনি এ আহ্বান জানান।

চিঠিতে ফারুক হাসান বলেছেন, বিশ্বজুড়েই এখন মূল্যস্ফীতির হার বেশি। এ পরিস্থিতিতে ন্যূনতম মজুরি বোর্ড শ্রমিকদের জন্য মজুরি পর্যালোচনা করছে। এই বোর্ড স্বাধীন। সেখানে শ্রমিক, মালিক ও স্বাধীন পর্যবেক্ষকদের সমান প্রতিনিধিত্ব আছে। বিজিএমইএ’র সভাপতি বলেন, ‘মজুরি বোর্ড স্বাধীনভাবে কাজ করে। এ কারণে আমার পক্ষে অনুমান করা কঠিন যে, মজুরি কত বাড়বে। একইসঙ্গে শ্রমিকদের জীবনমান ও মূল্যস্ফীতির বিবেচনায় ক্রেতাদের প্রতিও পোশাকের দাম বাড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি। যেসব ক্রয়াদেশের পোশাক চলতি বছরের ১ ডিসেম্বর থেকে জাহাজিকরণ করতে হবে, সেসব পোশাকের দাম যৌক্তিকভাবে বাড়ানোর অনুরোধ জানান তিনি।

চিঠিতে বৈশ্বিক পরিস্থিতির আলোকপাত করে বিজিএমইএ’র সভাপতি বলেন, ‘পণ্য উৎপাদনকারী থেকে শুরু করে ক্রেতা— সবাই এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। মূল্যস্ফীতির হার অভূতপূর্ব উচ্চতায় উঠে যাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমুখী মুদ্রানীতি গ্রহণ করেছে। এতে অর্থের প্রবাহ কমে যাচ্ছে, কমছে পণ্যের চাহিদা। একদিকে খুচরা বিক্রির পর্যায়ে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা কঠিন হয়ে পড়েছে। অপরদিকে উৎপাদকরা একেবারে দুঃস্বপ্নের মতো পরিস্থিতিতে পড়ে গেছেন। এতে তাদের পক্ষে নিজেদের সক্ষমতা, সরবরাহ, পরিকল্পনা ও পূর্বাভাস— সবকিছুর ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়েছে।’

ফারুক হাসান বলেন, ‘মহামারি করোনার ক্ষতি আমরা এখনও পুষিয়ে উঠতে পারিনি। তারপরও এই শিল্পকে টেকসই ও স্বচ্ছ করতে আমরা বিপুল বিনিয়োগ করছি। উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে আমাদের কাজের পরিধি সংকুচিত হচ্ছে। বস্তুত, উচ্চ মূল্যস্ফীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিকরা, যারা আমাদের শিল্পের প্রাণ। আমাদের পণ্যের দাম কিছুটা বেড়েছে, তবে ব্যয় যতটা বেড়েছে, তার সঙ্গে সেটা সামঞ্জস্যপূর্ণ নয়।’ এমন পরিস্থিতিতে তৈরি পোশাক খাতের সক্ষমতা বাড়াতে বিভিন্ন উদ্যোগের কথা চিঠিতে তুলে ধরেন ফারুক হাসান।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন নিয়ে যা বললেন জোনায়েদ সাকি
নতুন মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকে, ঘোষণা কবে নিশ্চিত নয়
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে: জোনায়েদ সাকি
সর্বশেষ খবর
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন নিয়ে যা বললেন জোনায়েদ সাকি
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন নিয়ে যা বললেন জোনায়েদ সাকি
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
কয়েকটি ককটেল ফুটিয়ে, দুই-একটি গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্রের যাত্রা থামানো যাবে না: রিজভী
কয়েকটি ককটেল ফুটিয়ে, দুই-একটি গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্রের যাত্রা থামানো যাবে না: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক