বাংলাদেশি পণ্যের দাম বাড়াতে মার্কিন ক্রেতাদের প্রতি আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৩, ২০:০০ আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ২০:০০

বাংলাদেশি শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি করেছেন আট জন মার্কিন কংগ্রেসম্যান। একইসঙ্গে মজুরি বৃদ্ধিজনিত বাড়তি খরচ বহন করতে আমেরিকান কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছেন তারা।

গত ১৫ ডিসেম্বর আমেরিকান আ্যাপারেল অ্যান্ড ফুটওয়ার অ্যাসেসিয়েশনের প্রধান নির্বাহী স্টিফেন ল্যামারকে লেখা এক চিঠিতে এই মার্কিন কংগ্রেসম্যানরা বলেন যে, পণ্য ক্রয়ের জন্য বাংলাদেশি বিক্রেতাদের সঙ্গে যেন অ্যাসোসিয়েশনের সদস্যরা দীর্ঘমেয়াদি চুক্তিবদ্ধ হন এবং মজুরি বৃদ্ধিজনিত বাড়তি খরচ বহনের জন্য পণ্যের মূল্য বাড়ানো হয়।

চিঠিতে সম্প্রতি বাংলাদেশে মজুরি বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে বলা হয়, ২৩ হাজার টাকা বা ২০৮ মার্কিন ডলার মজুরি হৃদয়বিদারক এবং লজ্জাজনক বটে। বর্তমান মূল্যবৃদ্ধির সঙ্গে মজুরি বৃদ্ধি সঙ্গতিপূর্ণ নয় এবং এর কারণে বিক্ষোভ হচ্ছে।

কংগ্রেসম্যানরা বলেন, মজুরি বৃদ্ধির বিষয়টি কতিপয় মার্কিন কোম্পানি সমর্থন করেছে। কিন্তু শুধুমাত্র মুখের কথাই যথেষ্ট নয়।

চিঠিতে শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সহিংসতা অবিলম্বে বন্ধ করা এবং শ্রমিক ও ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য বাংলাদেশি বিক্রেতাদের নির্দেশ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কংগ্রেসম্যানরা আশা করেন, আমেরিকার ভেতরে এবং গোটা বিশ্বে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আমেরিকান আ্যাপারেল অ্যান্ড ফুটওয়ার অ্যাসেসিয়েশন এগিয়ে আসবে।

চিঠিতে কংগ্রেম্যান ইলহান ওমর, জেমস পি ম্যাকগভার্ন, জাঁ স্কায়োস্কি,রাউল এম গ্রিজালভা, বারবারা লি, ডেভিড জে ট্রন,আলেকজান্দ্রিয়া ওকাসিয়া করটেজ এবং সুসান ওয়াইল্ড সই করেন।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
জাপানের ২৪ বিলিয়ন ডলারের পোশাকের বাজারে বড় হতে চায় বাংলাদেশ
আশুলিয়ার পোশাক কারখানায় বিস্ফোরণে দগ্ধ ব্যক্তির মৃত্যু
বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর, ২০২৬)
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!