এসএসসিতে ফেল করে ছাত্রীর আত্মহত্যা

খুলনা প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২১, ১৭:২৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৭:৪৩

ফলাফল প্রকাশের পর থেকেই সারা দেশে আনন্দ ও উল্লাসে নিজের অর্জন উদযাপন করছে এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা। তবে এসএসসিতে অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহননের খবরও পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে খুলনার পাইকগাছা উপজেলার লতা এলাকায় অর্থী ঢালী নামে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। অর্থী উপজেলার লতা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য অসীম ঢালীর মেয়ে। সে এবারের এসএসসিতে ভূগোলে অকৃতকার্য হয়েছে।

পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অর্থী স্থানীয় এবিডিপি লতা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। ফলাফলে দেখা গেছে, সে ভূগোলে পাস করতে পারেনি। বৃহস্পতিবার ফল প্রকাশ হলে নিজের অকৃতকার্য হওয়ার খবরে লজ্জা পায়। এরপর নিজ ঘরে গিয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।’

জানা গেছে, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় গড়ে  ৯৩.৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। গতবার তা ছিল ৮২.৮৭ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে মোট এক লাখ ৮৩ হাজার ৩৪০ জন।

/এফআর/
টাইমলাইন: এসএসসির ফল ২০২১
৩০ ডিসেম্বর ২০২১, ১৭:২৯
এসএসসিতে ফেল করে ছাত্রীর আত্মহত্যা
সম্পর্কিত
একা বাসা থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
কবে হচ্ছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ?
সর্বশেষ খবর
মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে চাইলে সাধুবাদ জানাবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে চাইলে সাধুবাদ জানাবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আমিরাতের ৫ হাজার ভিসা বাতিলের খবর সঠিক নয়: প্রতিমন্ত্রী
আমিরাতের ৫ হাজার ভিসা বাতিলের খবর সঠিক নয়: প্রতিমন্ত্রী
একদিন পরই হবিগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক বলছে প্রশাসন, ১৪৪ ধারা প্রত্যাহার
একদিন পরই হবিগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক বলছে প্রশাসন, ১৪৪ ধারা প্রত্যাহার
শুধু জিততে নয়, সম্মান আদায় করতেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ: শান্ত
শুধু জিততে নয়, সম্মান আদায় করতেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ: শান্ত
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ