৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন হান্নান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
০১ জানুয়ারি ২০২২, ১৭:০৫আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৭:০৫

ব্যক্তিগত ইচ্ছে পূরণের জায়গা থেকে গল্পের শুরুটা। আর সেই গল্প এখন সারা দেশের মানুষের মুখে মুখে। ৫৪ বছর বয়সে এসএসসি পাস করে সবাইকে চমকে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের মোহাম্মদ আব্দুল হান্নান।

এ বয়সে এসএসসি পাস করায় এলাকায় তাকে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে মানুষের মাঝে। তার এ কৃতিত্বে খুশি পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসী।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলার তেলকুপি জামিলা স্মরণি ভোকেশনাল স্কুল থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন আব্দুল হান্নান। কৃতিত্বের সঙ্গে জিপিএ-৪.১১ পেয়ে পাস করেছেন।

আব্দুল হান্নান বলেন, ‘শিক্ষার ক্ষেত্রে বয়স কোনও বাধা হতে পারে না। ইচ্ছে থাকলে সবই সম্ভব। আর আমি এ শিক্ষা নিয়ে এলাকার গরিব ছেলে-মেয়েদের শিক্ষিত করে তুলতে চাই।’ 

তিনি বলেন, ‘পেশায় একজন কৃষক হলেও; আমি চাঁপাইনবাবগঞ্জ কোর্টে ২০১১ সালে আইনজীবীর সহকারী হিসেবে কাজ শিখছি। এ পেশায় যোগদান করে পরিচয়পত্র পেতে হলে ন্যূনতম এসএসপি পাসের সনদ লাগবে। তাই আমি স্কুলে ভর্তি হয়ে এসএসসি পরীক্ষা দেই এবং উত্তীর্ণ হয়। আমার পরীক্ষার ফলে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।’

সকলের উদ্দেশে হান্নান বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত থাকবে। তাই আপনারা আপনাদের ছেলে-মেয়েদের অবশ্যই স্কুলে পাঠাবেন।’

জনপ্রতিনিনিধরা বলছেন, ঘটনাটি গ্রামের সুনাম বাড়িয়েছে। বিনোদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য কলিমুদ্দিন হোসেন বলেন, ‘তার (আব্দুল হান্নান) এই কৃতিত্বে আমরা আনন্দিত। তিনি হতে পারেন আজকের দিনে শিক্ষা মনোযোগীর উদাহরণ।’

শিশু বয়সেই বাবাকে হারান হান্নান। এরপর আশ্রয় পান চাচার বাড়িতে। মাত্র ২০ বছর বয়সে বিয়ে করে সংসারের হাল ধরেন। তবে লেখাপড়া না করার কষ্টটা মনেই ছিল। দুই মেয়েকে বিয়ে দেওয়ার পর ৪৯ বছর বয়সে ২০১৮ সালে তেলকুপি জামিলা স্মরণি ভোকেশনাল স্কুলে নবম শ্রেণিতে ভর্তি হন।

তিনি জানান, এই বয়সে লেখাপড়ায় বাধা ছিল পদে পদে। ছিল নিন্দা ও বিদ্রূপ। তবু মনোবল ছিল অটল। সব বাধা পেরিয়ে ৫৪ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন আব্দুল হান্নান। ব্যক্তিগত জীবনে পাঁচ সন্তানের জনক আব্দুল তিনি।

/এফআর/
টাইমলাইন: এসএসসির ফল ২০২১
০১ জানুয়ারি ২০২২, ১৭:০৫
৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন হান্নান
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম