৩৯ বছর বয়সে এসএসসি পাস করলেন ইউপি সদস্য

পিরোজপুর প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২১, ১৭:৫৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৭:৫৫

কথায় আছে, ‘শিক্ষার কোনও বয়স নেই’। সেই শিক্ষা প্রাতিষ্ঠানিক কিংবা বাস্তব জীবনে হোক- সেটি যে বয়সের ওপর নির্ভর করে না সেটি প্রমাণ করেছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের তপন মন্ডল। তিনি ৩৯ বছর বয়সে এবারের এসএসসি পরীক্ষায় পাস করেছেন। পেয়েছেন জিপিএ-৪.৮২।

তপন মন্ডল ওই ইউনিয়নের ৪নং মালিখালী ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। তিনি নাজিরপুরের লড়া মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখা থেকে এসএসসি পাস করেন।

জানা গেছে, তপন মন্ডলের বাড়ি মালিখালী এলাকায়। তার বাবার নাম রবিন মন্ডল। তপন মন্ডলের একমাত্র ছেলে আকাশ মন্ডল নাজিরপুর উপজেলার মাটিভাঙা ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। ছেলের পর বাবা এসএসসি পাস করার আরেকটি নজির গড়েছেন তিনি।

নাজিরপুরের লড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রভাষ কান্তি বিশ্বাস জানান, তপন মন্ডলের কারিগরি শাখা থেকে এসএসসি পাস করেছে।

মালিখালী ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন বাবলু বলেন, ‘প্রথম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আমি চেয়ারম্যান নির্বাচিত হই। তপন মন্ডল ৪নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন।’

চেয়ারম্যান বলেন, ‘তপন মন্ডল এসএসসি পাস করার পর আমাদের অনেককে মিষ্টি খাইয়েছে। এ ছাড়া আমার বাড়িতেও মিষ্টি পাঠিয়েছেন।’

আলাপকালে তপন মন্ডল বলেন, ‘আমার জন্ম ১৯৮৩ সালের ৬ আগস্ট। লেখাপড়ায় বয়স কোনও বিষয় না। এ সাফল্যে আমি খুশি।’

এরপর তিনি হেসে বলেন, ‘আমার ছেলে মাটিভাঙা ডিগ্রি কলেজর ছাত্র। সেও এবারে এইচএসসি পরীক্ষা  দিয়েছে। আকাশ বিজ্ঞান বিভাগে পড়াশুনা করছে।’

/এফআর/
টাইমলাইন: এসএসসির ফল ২০২১
৩১ ডিসেম্বর ২০২১, ১৭:৫৫
৩৯ বছর বয়সে এসএসসি পাস করলেন ইউপি সদস্য
সম্পর্কিত
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
কবে হচ্ছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ?
২০২৭ সালে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসির পরিকল্পনা সরকারের 
সর্বশেষ খবর
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ফার্নেস ওয়েলের দাম কমলো
ফার্নেস ওয়েলের দাম কমলো
চোখের অপারেশনের পর চিকিৎসকের পর্যবেক্ষণে ছাত্রশক্তি নেতা আলিফ
চোখের অপারেশনের পর চিকিৎসকের পর্যবেক্ষণে ছাত্রশক্তি নেতা আলিফ
রাজধানীতে ৩ থানার ওসি বদলি
রাজধানীতে ৩ থানার ওসি বদলি
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ