সিলেটে এসএসসিতে পাসের হার ৯৬ শতাংশ, এগিয়ে মেয়েরা

সিলেট প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২১, ১২:২৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৪:১৮

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার গড়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৮৩৪ জন। 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে সিলেট শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। এ বছর এসএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে এক লাখ ১৯ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে পাস করেছে এক লাখ ১৫ হাজার ৭০০ জন।

পাসকৃতদের মধ্যে ছাত্র ৫১ হাজার ৩৮৬ জন এবং ছাত্রী ৬৪ হাজার ৩১৪। গত বছরের চেয়ে এ বছর পাসের হার বেড়েছে ১৭ দশমিক ৯৯ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ৭৯।

বোর্ড সূত্রে জানা গেছে, জিপিএ-৫ পাওয়া চার হাজার ৮৩৪ জন শিক্ষার্থীর মধ্যে দুই হাজার ২৮ জন ছাত্র এবং দুই হাজার ৮০৬ জন ছাত্রী। সিলেট জেলায় জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ২৯৮ জন, হবিগঞ্জে ৮৬৯ জন, মৌলভীবাজারে এক হাজার ৪০ জন ও সুনামগঞ্জে ৬২৭ জন। 

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন চন্দ্র পাল জানান, বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৫ দশমিক ২৯, মানবিক বিভাগে ৯৭ দশমিক ২৬ এবং ব্যবসায় প্রশাসন বিভাগে পাসের হার ৯৫ দশমিক ৬৩ শতাংশ। এ বছর শতভাগ শিক্ষার্থী পাস করেছে, এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৮৬টি। গত বছর ছিল ৪৩টি।

/এসএইচ/
টাইমলাইন: এসএসসির ফল ২০২১
৩০ ডিসেম্বর ২০২১, ১২:২৪
সিলেটে এসএসসিতে পাসের হার ৯৬ শতাংশ, এগিয়ে মেয়েরা
সম্পর্কিত
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
কবে হচ্ছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ?
২০২৭ সালে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসির পরিকল্পনা সরকারের 
সর্বশেষ খবর
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ফার্নেস ওয়েলের দাম কমলো
ফার্নেস ওয়েলের দাম কমলো
চোখের অপারেশনের পর চিকিৎসকের পর্যবেক্ষণে ছাত্রশক্তি নেতা আলিফ
চোখের অপারেশনের পর চিকিৎসকের পর্যবেক্ষণে ছাত্রশক্তি নেতা আলিফ
রাজধানীতে ৩ থানার ওসি বদলি
রাজধানীতে ৩ থানার ওসি বদলি
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ