বরিশাল ক্যাডেটে ৫৪ জনই পেলো জিপিএ-৫

বরিশাল প্রতিনিধি 
৩০ ডিসেম্বর ২০২১, ১২:৫৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৩:০৩

বরিশাল ক্যাডেট কলেজের সব এসএসসি পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা সোয়া ১২টায় কলেজের অধ্যক্ষ কর্নেল সাইফুল হক আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বছর বরিশাল ক্যাডেট কলেজ থেকে ৫৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সবাই জিপিএ-৫ পেয়েছে। তাদের ফলাফলের জন্য শিক্ষকমন্ডলী, ক্যাডেট, অভিভাবকসহ সবাইকে অভিভাবদন জানিয়েছেন অধ্যক্ষ।

এবার বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৯০ দশমিক ১৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২১৯ পরীক্ষার্থী।

বেলা সাড়ে ১১টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, এ বছর বরিশাল বোর্ডে এক লাখ ১৩ হাজার ছয় জন পরীক্ষা দেয়। পাস করেছে এক লাখ এক হাজার ৯১৭ জন। ৫১ হাজার ৪৬৩ জন ছেলে এবং ৫০ হাজার ৪৫৪ জন মেয়ে পাস করেছে।

পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। মেয়েদের পাসের হার ৯১ দশমিক ২৫ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ১৭ শতাংশ। বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ পাসের হার ৯২ দশমিক ৬৪, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯২ দশমিক ১৫ এবং মানবিক বিভাগে ৮৮ দশমিক ৭২ শতাংশ

/এসএইচ/
টাইমলাইন: এসএসসির ফল ২০২১
৩০ ডিসেম্বর ২০২১, ১২:৫৩
বরিশাল ক্যাডেটে ৫৪ জনই পেলো জিপিএ-৫
সম্পর্কিত
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
কবে হচ্ছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ?
২০২৭ সালে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসির পরিকল্পনা সরকারের 
সর্বশেষ খবর
রাজধানীতে ৩ থানার ওসি বদলি
রাজধানীতে ৩ থানার ওসি বদলি
জানালার ভাষা: ঘরের পর্দাই বলে দেয় আপনার রুচির গল্প
জানালার ভাষা: ঘরের পর্দাই বলে দেয় আপনার রুচির গল্প
আমরা গোলাপগঞ্জে যাবো, দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের: নাহিদ ইসলাম 
আমরা গোলাপগঞ্জে যাবো, দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের: নাহিদ ইসলাম 
হার মানলো দাম্পত্য, জিতলো প্রেম: প্রেমিকের হাতে স্ত্রীকে তুলে দিলেন স্বামী
হার মানলো দাম্পত্য, জিতলো প্রেম: প্রেমিকের হাতে স্ত্রীকে তুলে দিলেন স্বামী
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ