মারা যাওয়া সাফিয়া পেলো গোল্ডেন জিপিএ-৫

রাজশাহী প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২১, ২২:০৮ আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ২২:০৮

অসুস্থতা নিয়েই এসএসসি পরীক্ষা দিয়েছিল সাফিয়া সিলভী। পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিন পর গত ২৭ নভেম্বর পাড়ি জমায় পরলোকে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে এসএসসির ফল। মেধাবী সাফিয়া পেয়েছে গোল্ডেন জিপিএ-৫।

তবে মেধার তীক্ষ্ণ স্বাক্ষর রাখা এ ফল সাফিয়ার পরিবারে খুশির বার্তা নিয়ে আসেনি। একমাত্র মেয়ে হারানোর শোক আরও বাড়িয়ে দিয়েছে এটি। মেয়ের রেজাল্ট শুনেই বাবা শফিকুল ইসলাম ও মা মরিয়ম খাতুন কান্নায় ভেঙে পড়েন।

জানা গেছে, সাফিয়ার (১৫) বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার পুরান তাহেরপুর গ্রামে। শিক্ষিকা মা ও ব্যবসায়ী বাবার একমাত্র সন্তান ছিল সাফিয়া। একমাত্র মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলতে কোনও কমতি রাখেননি। বাবা-মায়ের আশা আকাঙ্ক্ষা ও ভালোবাসার পরশে শিক্ষা জীবনে বরাবরই ভালো ফলাফল এনেছে সে। পিএসসি ও জেএসসি পরীক্ষার পর এবার এসএসসিতেও পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। আক্কেলপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল সে।

পারিবারিক সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষা শুরুর তিন দিন আগে সাফিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যেই বাসায় চিকিৎসা নিয়ে এক বিষয়ে পরীক্ষা দেয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। অসুস্থ হওয়ার পরও সাফিয়া পরীক্ষা দিতে চায়। তাই অসুস্থ শরীর নিয়ে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ২৭ নভেম্বর অস্ত্রোপচারের আগেই মারা যায়।

শফিকুল ইসলাম জানান, সাফিয়া তাদের একমাত্র সন্তান। লেখাপড়ায় খুবই ভালো ছিল। অসুস্থ অবস্থায় পরীক্ষা দিয়েও সাফিয়া এতো ভালো ফলাফল করেছে। এ ফলাফল মেয়ে হারানোর যন্ত্রণা বাড়িয়েছে।

সাফিয়ার শিক্ষক ও মামা জাকিরুল ইসলাম বলেন, ‘সাফিয়া অকালে সবাইকে কাঁদিয়ে চলে গেছে। এসএসসিতে ভালো ফল করে শহরের ভালো কলেজে লেখাপড়ার প্রবল আগ্রহ ছিল। সেটা আর হলো না।’

/এফআর/
টাইমলাইন: এসএসসির ফল ২০২১
৩০ ডিসেম্বর ২০২১, ২২:০৮
মারা যাওয়া সাফিয়া পেলো গোল্ডেন জিপিএ-৫
সম্পর্কিত
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
মা-দুই সন্তানের লাশ উদ্ধার: আজ থেকে এই গল্প শেষ, আমি অভাগী মা
কক্সবাজারে রিসোর্টে আগুন: তুহিন-তার স্ত্রী ও দুই সন্তান কোথায়?
সর্বশেষ খবর
৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, আহত সা‌ড়ে ৬ হাজার
৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, আহত সা‌ড়ে ৬ হাজার
অস্ট্রেলিয়ার নাগরিক রেহানাকে হত্যার পর মাটিচাপা: অভিযোগপত্রে নারাজি দেবেন মা
অস্ট্রেলিয়ার নাগরিক রেহানাকে হত্যার পর মাটিচাপা: অভিযোগপত্রে নারাজি দেবেন মা
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’
কানাডা প্রবাসী নারী খুন: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ পেছালো
কানাডা প্রবাসী নারী খুন: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ পেছালো
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’