৫৭ বছরে এসএসসি পাস মেম্বার, এবার ভর্তি হবেন কলেজে

আতাউর আমার জুয়েল, ময়মনসিংহ
০১ জানুয়ারি ২০২২, ১৬:০৯ আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৬:১১

শিক্ষার যে কোনও বয়স নেই— সেটি এবার প্রমাণ করেছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম। ৫৭ বছর বয়সে এসএসসি পাস করেছেন তিনি। পেয়েছেন জিপিএ-৪.৪৬।

জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে অষ্টম শ্রেণি পাসের পর আর লেখাপড়া করেননি রফিকুল ইসলাম। তবে বয়স ও চক্ষুলজ্জাকে পাত্তা না দিয়ে এবার এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছেন। এবারের ইউপি নির্বাচনে তিনি টানা দ্বিতীয়বারের মতো সদস্য নির্বাচিত হন।

তার এমন সাফল্যে খুশি স্ত্রী-সন্তানসহ গ্রামবাসী। বাংলা ট্রিবিউনকে তারা জানান, নিজে শিক্ষিত না হলে শিক্ষার গুরুত্ব দেওয়া সম্ভব নয়। তাই ৫৭ বছর বয়সে সন্তানের সঙ্গে রফিকুল ফিরেছেন পড়ার টেবিলে।

রফিকুল ইসলামের এ অর্জনে আনন্দিত পরিবারের সদস্যরাও। এ বিষয়ে তার ছেলে আব্দুল্লাহ আল মারুফ বলেন, ‘আমার খুবই আনন্দ হচ্ছে, আমার বাবা পরীক্ষায় পাস করেছেন।’

তার স্ত্রী আমেনা খাতুন বলেন, ‘আমার স্বামীর অনেক দিনের ইচ্ছে ছিল, ম্যাট্রিক পাস করবে। তার সেই ইচ্ছা পূরণ হয়েছে দেখে আমার খুব ভালো লাগছে।’

রফিকুল ইসলামের শিক্ষক আবুল কালাম বলেন, ‘উনি (রফিকুল) আমাদের বললেন অনেকেই তো আইএ, বিএ পাস করে। আমরা তো পড়ালেখা না করে ভুল করেছি। এখন কী কোনও সুযোগ আছে লেখাপড়ার? তবে এ জন্য তাকে সইতে হয়েছে গ্রামবাসীর অনেক টিপ্পনী। এবার তার পাসের খবরে তারাই জানাচ্ছেন অভিনন্দন।’

কেন এই বয়সে ফিরলেন বিদ্যালয়ে? ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘পাঁচ বছর মেম্বার থাকার পর আমি বুঝতে পারি, জীবনে শিক্ষার প্রয়োজন আছে। নিজেই যদি শিক্ষিত না হই তাহলে মানুষের সেবা করবো কীভাবে? জনগণকে কী শেখাবো? আমি যদি একটা শিশুকে স্কুলে যেতে বলি সে তো আমার কথা শুনবে না। এ ছাড়াও অফিস-আদালতে শিক্ষা সবসময়ই প্রয়োজন হয়।’

নতুন প্রজন্মের কাছে এখন তিনি উদাহরণ। শিক্ষার আলো ছড়াতে চান ঘরে ঘরে। এসএসসির অধ্যায় শেষ। এবার ভর্তি হতে চান কলেজে।

/এফআর/
টাইমলাইন: এসএসসির ফল ২০২১
০১ জানুয়ারি ২০২২, ১৬:০৯
৫৭ বছরে এসএসসি পাস মেম্বার, এবার ভর্তি হবেন কলেজে
সম্পর্কিত
এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ দিতে চায় সরকার
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
উত্তরপত্র মূল্যায়নে গাফিলতির অভিযোগ, কী ব্যবস্থা নেবে সরকার?
সর্বশেষ খবর
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
দেড় দশক আগে যুবককে কটাক্ষ, মামলা রাখি সাওয়ান্তের বিরুদ্ধে
দেড় দশক আগে যুবককে কটাক্ষ, মামলা রাখি সাওয়ান্তের বিরুদ্ধে
সমস্যা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
সমস্যা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
‘বিশেষ ডিভাইসে’ হাত রেখে রোগ নির্ণয়, ১৫ বছর ধরে চিকিৎসার নামে প্রতারণা
‘বিশেষ ডিভাইসে’ হাত রেখে রোগ নির্ণয়, ১৫ বছর ধরে চিকিৎসার নামে প্রতারণা
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’