এসএসসিতে ফেল করা আরেক ছাত্রীর আত্মহত্যা

বরিশাল প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২১, ২১:৩০আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ২১:৩১

এসএসসি পরীক্ষায় ফেল করায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মধ্য পাংশা গ্রামে মিম আক্তার (১৭) নামের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মিম উপজেলার ডিক্রিরচর মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফেল করে। সে মধ্য পাংশা গ্রামের কাওসার মৃধার মেয়ে। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় মিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এসএসসির ফলাফল প্রকাশের মিম অকৃতকার্যের বিষয়টি জানতে পারে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর নিজ কক্ষের দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ে। রাতের যেকোনও সময় ঘরের দোতলায় গিয়ে আড়ার সঙ্গে ওড়না বেঁধে ফাঁস দেয়। শুক্রবার সকালে দোতলায় আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিমকে দেখতে পান পরিবারের সদস্যরা। উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, ‘ওই ছাত্রীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এরপর লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়। সন্ধ্যায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।’

একই কারণে বৃহস্পতিবার দুপুরে খুলনার পাইকগাছা উপজেলার লতা এলাকার অর্থী ঢালী ও রাজশাহীর চারঘাট উপজেলার সুইটি খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

/এফআর/
টাইমলাইন: এসএসসির ফল ২০২১
৩১ ডিসেম্বর ২০২১, ২১:৩০
এসএসসিতে ফেল করা আরেক ছাত্রীর আত্মহত্যা
সম্পর্কিত
একা বাসা থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
কবে হচ্ছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ?
সর্বশেষ খবর
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ফার্নেস ওয়েলের দাম কমলো
ফার্নেস ওয়েলের দাম কমলো
চোখের অপারেশনের পর চিকিৎসকের পর্যবেক্ষণে ছাত্রশক্তি নেতা আলিফ
চোখের অপারেশনের পর চিকিৎসকের পর্যবেক্ষণে ছাত্রশক্তি নেতা আলিফ
রাজধানীতে ৩ থানার ওসি বদলি
রাজধানীতে ৩ থানার ওসি বদলি
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ