বঙ্গবন্ধু সাফারি পার্কে এবার বিরল প্রাণী আফ্রিকান লেমুরের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪০

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এবার বিরল আফ্রিকান বন্যপ্রাণী লেমুর মারা গেছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে লেমুরটিকে মৃত অবস্থায় বেষ্টনীতে পাওয়া যায়। রবিবার (২৭ ফেব্রুয়ারি) সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পার্কের প্রকল্প পরিচালক জানান, পার্কে মোট চারটি লেমুর ছিল। শুক্রবার একটি মাদী লেমুর মারা যাওয়ায় বর্তমানে তিনটি লেমুর রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেমুরটি হৃদরোগে (হার্ট অ্যাটাকে) আক্রান্ত হয়ে মারা গেছে। বাকি তিনটি লেমুর সুস্থ আছে। শুক্রবার বিকালে মৃত লেমুরটির ময়নাতদন্ত শেষ করে মাটিচাপা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৬ আগস্ট পাচারকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাভবার্ড, কাকাতুয়া, ম্যাকাও, ময়ূর, লেমুরসহ ২০২ জোড়া বিপন্ন পাখি ও বন্যপ্রাণী উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ এবং ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। উদ্ধারের পর সেগুলো বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট উদ্ধার হওয়া পাখি ও প্রাণীগুলোকে ওই বছরের ৭ আগস্ট বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। উদ্ধার হওয়া লেমুর ওই বছরই দেশে প্রথমবারের মতো বাচ্চা জন্ম দিয়েছিল।

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে পার্কে ১১টি জেব্রা, একটি বাঘ ও ৩ ফেব্রুয়ারি একটি সিংহী মারা যায়।

আরও খবর: বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রাণীর মৃত্যু: প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি

/এমএএ/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের