এক কাঁঠাল বিক্রি হলো ২৬ হাজারে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ জুলাই ২০২২, ১৬:১৫আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৬:১৫

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিযোগিতার মাধ্যমে দাম হাঁকাহাঁকির পর একটি কাঁঠাল ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাঝারি আকারের এই কাঁঠালটির বাজার মূল্য আনুমানিক একশ টাকার বেশি হবে না বলে জানিয়েছেন স্থানীয়রা। শুক্রবার সরাইল উপজেলায় পরমানন্দপুর পূর্বপাড়ার এ ঘটনা ব্যাপক আলোচিত হয়।

কাঁঠালটি কিনেছেন উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের প্রবাসফেরত যুবক কাঞ্চন মিয়া।

খোঁজ নিয়ে জানা গেছে, সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর পূর্বপাড়া জামে মসজিদের গাছে একটি কাঁঠাল ঝুলেছিল। শুক্রবার জুমার নামাজের পর মসজিদে মুসল্লিদের মধ্যে সেটি কেনার জন্য নিলাম আহ্বান করে মসজিদ কর্তৃপক্ষ। নিলামে এক হাজার টাকা থেকে দাম হাঁকানো শুরু হয়। প্রায় আধ ঘণ্টা পর্যন্ত মুসল্লিদের মধ্যে দাম হাঁকাহাঁকি হয়। শেষে ২৬ হাজার টাকা দামে কাঁঠালটি কেনেন কাঞ্চন মিয়া।

কাঁঠালটি কেনার পর কাঞ্চন মিয়া সাংবাদিকদের বলেন, ‘আল্লাহর ঘরের কাঁঠাল, তাই সেটি কিনেছি। এখানে দাম বিষয় নয়।’

ওই মসজিদের ইমাম মাওলানা আবদুস সালাম খান সাংবাদিকদের বলেন, ‘আমাদের মসজিদের কাঁঠালটি ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। এতে আমরা খুশি। এই টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় হবে।’

/এমএএ/
সম্পর্কিত
২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস
চট্টগ্রাম বন্দরের জট কমাতে ৩৭৮ কন্টেইনার পণ্যের নিলাম
স্মরণকালের বড় নিলামচট্টগ্রাম কাস্টমস হাউসে ২৮০০ টন পণ্য বিক্রি
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম