বগুড়ার সড়কে প্রাণ গেলো ৩ জনের

বগুড়া প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩২

বগুড়ার শিবগঞ্জ ও সদরে দুটি পৃথক দুর্ঘটনায় ভাইবোনসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে বগুড়ার ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর এলাকার হুমায়ুন কবিরের স্ত্রী কুহেলী আকতার (২৬) এবং তার ছোট ভাই সিয়াম হোসেন (২০); গাইবান্ধা সদরের কিশামত মালিবাড়ি গ্রামের মহির উদ্দিনের ছেলে মিলন হোসেন (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে কুহেলী আকতার, সিয়াম হোসেন ও হুমায়ুন কবির নামে তিন জন প্রাইভেট কারে বগুড়া থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। রাত সোয়া ৯টার দিকে তারা বগুড়ার শিবগঞ্জের মোকামতলার চকপাড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে পৌঁছান তারা। এ সময় কারের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে ধাক্কা দেন। এতে কারটি দুমড়ে-মুচড়ে গিয়ে তিন জনই গুরুতর আহত হন। হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক কুহেলী ও সিয়ামকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন জানান, গাইবান্ধা ছেড়ে আসা সৈকত পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। বাসটি শনিবার রাত সোয়া ১১টার দিকে বগুড়া সদরের মাটিডালি দ্বিতীয় বাইপাস মহাসড়কের কালিবালা এলাকায় পৌঁছে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের ওপর উল্টে যায়। এতে যাত্রী মিলন হোসেন ঘটনাস্থলে নিহত ও অন্তত ২০ জন আহত হন। পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়।

আবদুর রশিদ নামে এক যাত্রী অভিযোগ করেন, তাদের বাসটি অন্য একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে আসছিল। বার বার নিষেধ করলেও চালক কথা শোনেননি। একে অপরকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়ার ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় ভাইবোনসহ তিন জন নিহত এবং ২০ জনের অধিক আহত হন। তাদের মধ্যে অন্তত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম