চিংড়িতে ক্ষতিকর রাসায়নিক, ৫৩ হাজার টাকা জরিমানা

খুলনা প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫২ আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫২

চিংড়িতে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য পুশ করার সময় খুলনার রূপসা থেকে ছয় ব্যবসায়ীকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৫০ কেজি চিংড়ি জব্দ করা হয়। মঙ্গলবার সন্ধ্যা থেকে আড়াই ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন– আল মামুন, জসিম মল্লিক, নুরু, ইমন সরদার, ইমরান মীর, ফারদিন হাসান।

র‌্যাব-৬-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত র‌্যাব-৬-এর একটি দল গোপন সংবাদে রূপসায় অভিযান পরিচালনা করে। এ সময় চিংড়ি মাছে জেলি পুশ করার দায়ে মৎস্য ও মৎস্য পণ্য নিয়ন্ত্রণ আইন আইনে ছয় জনকে মোট ৫৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জেলি পুশ করা ৫০ কেজি চিংড়ি (আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা), ১০ লিটার ক্ষতিকর জেলি এবং জেলি পুশ কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। জব্দ চিংড়ি ও সরঞ্জাম সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।

র‌্যাব-৬-এর পরিচালক বলেন, ‘খুলনা অঞ্চল চিংড়ির জন্য খুবই বিখ্যাত। জিআই পণ্য চিংড়ি বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে বিশ্বে পরিচিত। খুলনা থেকে চিংড়ি দেশের নানা প্রান্তে সরবরাহ করা হয় এবং বিদেশেও রফতানি করা হয়। কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার লোভে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্রব্য পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করে আসছে এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে চিংড়ির রঙ আকর্ষণীয় করছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

/এমএএ/
সম্পর্কিত
হাওরের ১৬০ প্রজাতির মাছ গেলো কোথায়?
মাছের মাথা দিয়ে টমেটো ঝোল, ভাতের সঙ্গে জমবে দারুণ
সামুদ্রিকের পাশাপাশি মিঠাপানির মাছ রফতানির লক্ষ্য সরকারের
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক