ঘণ্টায় ৯২ কিমি গতিতে চলছিল ইমাদের বাস, থামিয়ে মামলা দিলো পুলিশ

মাদারীপুর প্রতিনিধি
২৩ মার্চ ২০২৩, ১৫:১২আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৫:৪৫

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গতিসীমা লঙ্ঘন করায় ইমাদ পরিবহনসহ ১২ যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ওই সড়কে বসে এসব মামলা করে শিবচর হাইওয়ে থানা।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত সরকার বলেন, ‘গতিসীমা লঙ্ঘন করায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ১২টি মামলা করা হয়েছে। এর মধ্যে ইমাদ পরিবহনের একটি গাড়ি রয়েছে। এটি ঢাকা থেকে ঘণ্টায় ৯২ কিলোমিটার গতিতে সাতক্ষীরা যাচ্ছিল। যার নম্বর ঢাকা মেট্রো ব ১৫-৮৭৯৮।’

শিবচর হাইওয়ে থানায় ওসি মো. আবু নাইম মো. মোফাজ্জেল হক বলেন, ‘দুর্ঘটনার পরদিন সোমবার (২০ মার্চ) একই অপরাধে ২৫টি মামলা করা হয়। পরদিন মঙ্গলবার ২০টি ও বুধবার ১৭টি মামলা করা হয়। এ ছাড়া হাইওয়েতে বিভিন্ন অপরাধে মামলা করা হচ্ছে। গতিসীমা লঙ্ঘনের অপরাধে গত ফেব্রুয়ারি মাসে ২৮৪টি মামলা করে হাইওয়ে পুলিশ। জানুয়ারিতে এ সংখ্যা ছিল ৩১৫টি।’

গত ১০ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৩৩৪৮) পদ্মা সেতুর আগে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর সীমানা এলাকায় এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। এ দুর্ঘটনায় অন্তত ২৫ জনকে আহতাবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাঁচ্চর রয়েল হাসপাতাল, পাঁচ্চর ইসলামিয়া হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পর আরও তিন জনের মৃত্যু হয়। এ ছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও দুজনসহ এই ঘটনায় মোট ১৯ জন প্রাণ হারান।

/এসএন/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী