মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

কক্সবাজার প্রতিনিধি
২৪ জুন ২০২৩, ০২:০৮আপডেট : ২৪ জুন ২০২৩, ০২:১৫

কক্সবাজারের রামুতে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। রামু হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. মেজবাহ উদ্দিন জানান, শুক্রবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ছড়ারকূল এলাকার কক্সবাজার-টেকনাফ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম আব্দুল মোনাফ (৯০)। তিনি উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ছড়ারকূল এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‘সন্ধ্যায় কক্সবাজার-টেকনাফ সড়কের চেইন্দা ছড়ারকূল এলাকার স্থানীয় একটি মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন আব্দুল মোনাফ। একপর্যায়ে সড়ক পার হওয়ার সময় টেকনাফমুখি একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে ওই বৃদ্ধকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। 

/এসএন/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ