৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার: এক ব্যক্তির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ অক্টোবর ২০২৩, ১৭:৫৪আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১৭:৫৪

চট্টগ্রামে চার বছর আগে ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মো. নজরুল ইসলাম মুন্সী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

বুধবার (২৫ অক্টোবর) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সরওয়ার আলম এ রায় দেন।

নজরুল ইসলাম মুন্সী মাদারীপুরের শিবচর থানার কাবিলপুর উত্তরপাড়া এলাকার মৃত গফুর মুন্সীর ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ৪ এপ্রিল সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ মহাদেবপুর সাব-প্লাস সিএনজি পাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি তল্লাশি করে র‍্যাব-৭-এর একটি দল। এ সময় কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসা একটি ট্রাক তল্লাশি করে ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ট্রাকের চালক নজরুল ইসলামকে। পরে র‍্যাব-৭ সিপিসি-৩ চাদগাঁওয়ের ডিএডি মো. ফজলুল হক বাদী হয়ে ট্রাকের চালককে আসামি করে সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেন।

চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর ১৩(গ) ধারায় আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই দণ্ড দেওয়া হয়। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের

ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক

ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের

বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান