বিপুল পরিমাণ মাদকসহ তিন জন আটক

বাগেরহাট প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৩, ২২:২৩আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ২২:৪৪

বাগেরহাটে তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (১২ নভেম্বর) সকালে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার ভিআইপি মোড়ে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ১২ কেজি গাঁজাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। 

আটক ব্যক্তিরা হলো– কুড়িগ্রাম জেলার সরদারপাড়া এলাকার কাসেম আলীর ছেলে কবির হোসেন (২৩), বাগেরহাট সদরের ফুলবাড়ী এলাকার চান মিয়া হাওলাদারের ছেলে মিজান হাওলাদার (২৮) এবং শহরের পালপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে খালিদ হোসেন লিপু (২৫)।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান ও পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার জানান, গোপন খবরের ভিত্তিতে রবিবার সকালে দ্রুত গোয়েন্দা পুলিশ বাগেরহাট শহরের খারদার এলাকার ভিআইপি মোড়ে অভিযানে নামে। এ সময় খুলনা থেকে বাগেরহাটগামী একটি কাভার্ডভ্যান থামায়। পরে তল্লাশি চালিয়ে কাভার্ডভ্যানের কেবিন থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার ও জব্দ করা হয় কাভার্ডভ্যানটি।

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম