বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে গ্রেনেডসদৃশ বস্তুর সন্ধান

গাজীপুর প্রতিনিধি
০৮ জুলাই ২০২৪, ১৫:২৭আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৫:২৭

বাড়ি নির্মাণ করার জন্য মাটি খোঁড়ার সময় গ্রেনেডসদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। সোমবার (৮ জুলাই) সকাল পৌনে ৯টায় গাজীপুর মহানগরের দক্ষিণ ছায়াবিথী (বুম্বাইবাড়ী) এলাকায় এ ঘটনা ঘটে।

ওই জমির মালিক প্রবাসী আবুল কাশেম। তিনি কাপাসিয়া উপজেলার খিরাটি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

আবুল কাশেম জানান, চার বছর আগে বাড়ি নির্মাণের জন্য সাড়ে তিন কাঠা জমি কেনেন। গ্রেনেডসদৃশ বস্তু দেখে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি জানান। পরে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল টিমের একটি ইউনিট দুপুর ১২টায় ঘটনাস্থলে আসে। এর আগে সকাল ১০টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পর্যবেক্ষণ করে।

জিএমপির সহকারী কমিশনার ফাহিম আশজাদ জানান, বোম্ব ডিসপোজাল টিমের পরামর্শে নিরাপত্তার জন্য আশেপাশের স্থানীয় বাসাবাড়ির বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা সেলিম সরকার জানান, কয়েকদিন ধরে ওই বাড়ি নির্মাণ করার জন্য মাটি খোঁড়া হচ্ছে। স্থানীয়রা সকালে জানতে পারেন, লেবাররা কাজ করার সময় মাটির চার ফুট নিচে একটি মাটির কলসের মধ্যে পলিথিনে মোড়ানো গ্রেনেডসদৃশ বস্তু দেখতে পাওয়া গেছে।

ঘটনাস্থলের আশেপাশে উৎসুক জনতা নিরাপদ দূরত্বে থেকে পুলিশের কার্যক্রম দেখছেন।

বোম্ব ডিসপোজাল টিমের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুজ্জামান জানান, ১৫ সদস্যের ডিসপোজাল টিম তাদের রিমোট কন্ট্রোলের মাধ্যমে রোবট দিয়ে গ্রেনেড নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

/এমএএ/
সম্পর্কিত
বিদ্যুতের তারে ঝুলছে বোমাসদৃশ বস্তু, এক সকালে ৩ ঘটনায় আতঙ্ক
বোমাসহ গ্রেফতার আরিফের পক্ষে দাঁড়াননি কোনও আইনজীবী, ৬ দিনের রিমান্ড
উগ্রবাদ কি আবার মাথাচাড়া দিচ্ছে?
সর্বশেষ খবর
ইবিতে শিবির-ছাত্রদলের মধ্যে উত্তেজনা, দেশীয় অস্ত্রের মহড়া 
ইবিতে শিবির-ছাত্রদলের মধ্যে উত্তেজনা, দেশীয় অস্ত্রের মহড়া 
মার্কিন অর্থনৈতিক চাপের মুখে জাতীয় ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
মার্কিন অর্থনৈতিক চাপের মুখে জাতীয় ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
নিশিরাতে লং ড্রাইভ, ঘুম এলে কী করবেন
নিশিরাতে লং ড্রাইভ, ঘুম এলে কী করবেন
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক