সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে যুবক নিহত

সিলেট প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৪, ১৯:২৭ আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৯:২৭

সিলেটের জৈন্তাপুর উপজেলার ভারত লাগোয়া সীমান্তে ভারতের খাসিয়া জনগোষ্ঠীর ছোড়া গুলিতে জমির আহমদ (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৬ নভেম্বর) বিকাল ৫টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের টিপরাখলা-ঘিলাতৈল এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত জমির জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, নিহত জমিরের শরীরের একাধিক স্থানে গুলির চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জৈন্তাপুর সীমান্তের ১২৮৪ থেকে ১২৯৪ পর্যন্ত এলাকা দিয়ে ভারতীয় পণ্যসামগ্রী আনতে বাংলাদেশি যুবকরা অনুপ্রবেশ করেন। অনুপ্রবেশের সময় ভারতীয় খাসিয়াদের পান-সুপারির জুম নষ্ট করায় খাসিয়ারা প্রায় সময় তাদের তাড়া করে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘ভারতীয় খাসিয়াদের গুলিতে জমির নামের এক যুবক নিহত হওয়ার খবর পেয়ে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ গিয়ে নিহতের সুরতহাল প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। কী কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
প্রকাশ্যে বাজারে সাংবাদিককে গুলি করে হত্যা
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা