দুই দিন ধরে বন্ধ লালমনিরহাট-রংপুর-পাটগ্রাম বাস চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি
২০ মার্চ ২০২৫, ২১:৩২ আপডেট : ২০ মার্চ ২০২৫, ২১:৩২

লালমনিরহাট ও রংপুর বাস মালিক সমিতির দ্বন্দ্বের জের ধরে লালমনিরহাট-রংপুর সড়কে আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। এতে লালমনিরহাট থেকে রংপুর ও পাটগ্রামগামী বাস চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার (১৯ মার্চ) ভোর ৬টা থেকে পাটগ্রাম-লালমনিরহাট-রংপুর মহাসড়কে আন্তজেলা বাস চলাচল বন্ধ ঘোষণা করে লালমনিরহাট জেলা বাস মালিক সমিতি। তবে ঢাকাগামী বাস চলাচল স্বাভাবিক থাকছে।

জানা গেছে, রংপুরের এক বাস মালিকের বিরুদ্ধে লালমনিরহাটের দুই মোটরশ্রমিককে হেনস্তার অভিযোগ তুলে কর্মবিরতি পালন করছে লালমনিরহাট মোটর শ্রমিক ইউনিয়ন। এতে হঠাৎ বিপাকে পড়েছেন রংপুরগামী যাত্রীরা।

লালমনিরহাট বাস শ্রমিক ইউনিয়নের নেতা নুরনবী বকুল বলেন, ‘আমাদের চালক আলম ও সাফায়েতের সঙ্গে রংপুরের মালিক ও স্টাফদের গণ্ডগোল হয়েছে। ধাক্কাধাক্কি ও চড়-থাপ্পড়ের ঘটনাও ঘটেছে। শুধু তাই নয়, আমাদের বাস রাত সাড়ে ৮টার পর ছাড়তে দেয় না, অথচ রংপুরের বাস ১০-১১টা পর্যন্ত চলে। আমরা চাই, তারা এসে সমস্যার সমাধান করবে। না হলে আমরা বাস চালাবো না।’

লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতির সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসেন মিঠু জানান, শ্রমিকদের কর্মবিরতির বিষয়ে মালিক সমিতি অবগত আছে। তবে এখনও আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। দ্রুত এ বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।

বাস চালুর বিষয়ে কোনও সিদ্ধান্ত না হলেও সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাস মালিক সমিতির নেতারা।

/এমএএ/
সম্পর্কিত
বাড়ি যাওয়ার পথে বাসে সন্তান প্রসব, বাসের নামে শিশুর নাম, আজীবন ভ্রমণ ‘ফ্রি’
হবিগঞ্জে সর্বাত্মক ধর্মঘট, চলছে না কোনও ধরনের গণপরিবহন
চুয়াডাঙ্গায় ৩ দিনের জন্য পরিবহন ধর্মঘট স্থগিত, চলছে বাস
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম