প্রতিদ্বন্দ্বীর তুলনায় দ্বিগুণ ভোট পেয়ে ভান্ডারিয়ার প্রথম মেয়র ফাইজুর

পিরোজপুর প্রতিনিধি
১৭ জুলাই ২০২৩, ২২:৩৫আপডেট : ১৭ জুলাই ২০২৩, ২২:৩৭

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাইজুর রশিদ মেয়র নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে ৯ হাজার ৬২৫ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য মাহিবুল হোসেন মাহিম বাইসাইকেল প্রতীকে পাঁচ হাজার ৭১ ভোট পেয়েছেন।

এই পৌরসভায় ১নং ওয়ার্ডে ছিদ্দিকুর রহমান (পাঞ্জাবি), ২নং ওয়ার্ডে এনামুল কবির টিপু তালুকদার (উট পাখি), ৩নং ওয়ার্ডে আহাদুল ইসলাম খান রুবেল (ডালিম), ৪ নং ওয়ার্ডে আব্দুল কাদের হাওলাদার (পানির বোতল) ৫নং ওয়ার্ডে শাহীন মুন্সী, ৬নং ওয়ার্ডে দেলোয়ার সিকদার (উট পাখি), ৭নং ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন, ৮নং ওয়ার্ডে আলী হোসেন মিলন (পানির বোতল) ও ৯নং ওয়ার্ডে গিয়াস উদ্দীন (পাঞ্জাবি) কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান খলিফা বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভান্ডারিয়া পৌরসভার প্রথম নির্বাচনের ভোটগ্রহণ চলে। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়ে। নির্বাচনে মেয়র পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ ছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৯ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ ও নারী ১১ হাজার ১৭৯ জন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন বলেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য ৯ জন নির্বাহী হাকিম ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনি এলাকায় সার্বক্ষণিক দায়িত্বে ছিলেন। এ ছাড়া র‌্যাব, বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি
ঠাকুরগাঁও-১ সহ  ১১ আসনের সীমানা নিয়ে ইসির গেজেট প্রকাশ
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন