ভোলায় শিক্ষার্থীসহ ২ জনের লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি
১৯ জুলাই ২০২৩, ২৩:৩৩ আপডেট : ১৯ জুলাই ২০২৩, ২৩:৩৩

ভোলার লালমোহন উপজেলায় এক শিক্ষার্থীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। কীটনাশক পানে ও গলায় ফাঁস দিয়ে তারা ‌‘আত্মহত্যা’ করেছে বলে জানিয়েছে পুলিশ। 

বুধবার (১৯ জুলাই) সকালে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৭ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন কালমা ইউনিয়নের ৭ ওয়ার্ডের আব্দুল বেপারির ছেলে মো. নোমান (১৬) ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হারুনুর রশীদের ছেলে হুমায়ুন কবির (৪৫)। নোমান স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং হুমায়ুন কবির মানসিক ভারসাম্যহীন ছিলেন।

ওসি মো. মাকসুদুর রহমান বলেন, ‘বুধবার সকালে পারিবারিক কলহে নোমানকে তার বড় ভাই বকাঝকা করেন। ক্ষুব্ধ হয়ে কীটনাশক পান করে আত্মহত্যা করেন। হুমায়ুন কবির মানসিক ভারসাম্যহীন হওয়ায় পরিবার থেকে ঘরে থাকতেন। সকালে পরিবারের লোকজন তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। উভয় ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব