পিরোজপুরে প্রতিবন্ধীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ৩

পিরোজপুর প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৪, ১৭:০৭আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৭:০৭

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কামারকাঠিতে এক বাকপ্রতিবন্ধীর স্ত্রীকে ধরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. আনোয়ার হোসেন, মো. রাকিব হোসেন (২৩) ও মো. ইউনুস মিয়াকে (৩৫) আসামি করে মামলা করা হয়। ধর্ষিতা নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পর পুলিশ আসামিদের গ্রেফতার করে শনিবার (২৭ জানুয়ারি) সকালে পিরোজপুর কোর্টে প্রেরণ করেছেন।

গত ২৫ ডিসেম্বর সন্ধ্যার পরে ওই ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার এক মাস পরে থানায় মামলার বিষয়ে পুলিশ বলছে, তখন কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী একজন বাকপ্রতিবন্ধী। তার স্বামী আসামি রাকিবের ট্রলারে থেকে নদীতে মাছ ধরতো। এ কারণে রাকিবের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক ছিল। আসামি আনোয়ার হোসেন বিভিন্ন সময়ে রাস্তাঘাটে ভুক্তভোগীকে খারাপ প্রস্তাব দিতো। ঘটনার দিন সন্ধ্যার পরে রাকিব ওই গৃহবধূকে ফোন করে তাদের বাড়ির জনৈক ইব্রাহিমের বসতঘরের পেছনে আসতে বলে। তিনি সেখানে গেলে রাকিবের পাশ থেকে আনোয়ার ও ইউনুস এসে তার মুখ চেপে ধরে পাশের ঘরে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকিও দেওয়া হয় ওই গৃহবধূকে।

এলাকার ইউপি সদস্য নুরুল আমিন বলেন, ‘ওই ভুক্তভোগী নারী আমার কাছে এসেছিল। আমি তাকে থানায় যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলাম। তখন থানায় নাকি অভিযোগ দিয়েছিল। এমনকি অভিযুক্তরা একটা মীমাংসার জন্য আমার কাছে এসেছিল। ধর্ষণের বিষয় বলে আমি একা একা কোনও সমাধানে সাহস পাইনি।’

মামলার তদন্ত কর্মকর্তা নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচএম শাহিন জানান, অভিযোগ পেয়ে শুক্রবার রাতে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করে শনিবার সকালে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা 
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
রাজবাড়ীতে নারীকে লাথি, গ্রেফতার তিন
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন