কুমিল্লায় বিশৃঙ্খলার ঘটনায় সাত মামলায় ৮০০ আসামি

কুমিল্লা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২১, ২০:০২আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২০:০২

কুমিল্লার নানুয়া দীঘিরপাড়ে মণ্ডপে হামলার ঘটনায় রবিবার (১৭ অক্টোবর) পর্যন্ত তিন থানায় মোট সাতটি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে এজাহারনামীয় ও অজ্ঞাত অন্তত ৮০০ জনকে।

পুলিশ বাদী হয়ে ছয়টি মামলা করেছে। দাউদকান্দি থানায় করা মামলার বাদী গৌরাঙ্গ ভৌমিক নামে এক ব্যক্তি। এখন পর্যন্ত সাত মামলায় মোট ৪৩ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত বুধবারের ঘটনায় পুলিশ বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় পৃথক চারটি মামলা করে। এসব মামলায় ৬১ জনকে এহাজারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ ছাড়া সদর দক্ষিণ মডেল থানায় দুইটি মামলায় ৩০ জনকে এজাহারনামীয় ও ১৬০ জনকে অজ্ঞাতনামা এবং দাউদকান্দি মডেল থানার একটি মামলায় ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এসব মামলার মধ্যে কোতোয়ালি মডেল থানা পুলিশ ৩৯ জনকে এবং সদর দক্ষিণ মডেল থানা পুলিশ চার জনকে গ্রেফতার করে। এরপর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

রবিবার সন্ধ্যায় কুমিল্লা জেলা পুলিশের ডিআইও-ওয়ান মো. মনির আহমেদ বলেন, পূজামণ্ডপে হামলা ও প্রতীমা ভাঙচুরের ঘটনায় কুমিল্লা কোতোয়ালি, সদর দক্ষিণ ও দাউদকান্দি থানায় পৃথকভাবে সাতটি মামলা হয়েছে। এই সাত মামলায় এখন পর্যন্ত কোতোয়ালিতে ৩৯ এবং সদর দক্ষিণে চার জনসহ মোট ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি