এক মাদ্রাসার ৩ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
২১ মার্চ ২০২২, ২১:৩২আপডেট : ২১ মার্চ ২০২২, ২১:৩২

কুমিল্লার বরুড়া উপজেলায় দুই দিনে একই মাদ্রাসার তিন ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের বয়স ১০ বছর। তারা মিজবাহুল উলুম মহিলা ও নূরানী মাদ্রাসার ছাত্রী। অভিযুক্তের নাম আলী আকবর (৫৫)। এই ঘটনায় তার বিরুদ্ধে বরুড়া থানায় দুটি মামলা প্রক্রিয়াধীন। 

সোমবার (২১ মার্চ) সন্ধ্যায় বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

ভুক্তভোগীদের স্বজনদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, স্থানীয় আবাসিক ও অনাবাসিক মিজবাহুল উলুম মহিলা ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থীরা মাঠে প্রতিদিন খেলাধুলা করে। মাদ্রাসাটি স্থানীয় আলী আজমের ছেলে আলী আকবরের বাড়ি থেকে তিনশ’ গজ দূরে। মাদ্রাসার মাঠ থেকে প্রতিদিনই ওই বাড়ির আশপাশে খেলতে যেতো তারা। গত ১৯ ও ২০ মার্চ প্রতিদিনের মতো শিশুরা মাঠে খেলতে নামে এবং তার বাড়ির আশপাশে ঘুরতে যায়। এ সময় তাদেরকে নিজ ঘরে নিয়ে যায় আলী আকবর। পরে তাদের ধর্ষণ করে। ঘটনার পর থেকে আলী আকবর পলাতক।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, তিন শিশুকে ধর্ষণের অভিযোগে দুটি মামলা প্রক্রিয়াধীন। ভুক্তভোগীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার (২২ মার্চ) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্তকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
আট মাসে নিখোঁজের পর লাশ উদ্ধার ৩৬ শিশুর, ধর্ষণের শিকার ২৪
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
ঢাকায় ছয়টি ইনার হুইল ক্লাবের যৌথ ইনস্টলেশন অনুষ্ঠান
ঢাকায় ছয়টি ইনার হুইল ক্লাবের যৌথ ইনস্টলেশন অনুষ্ঠান
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি