প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়া প্রবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:২২ আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১২:১৯

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে দক্ষিণ আফ্রিকা প্রবাসী এক যুবকের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত প্রবাসীর নাম মো. সাইফুল ইসলাম (৩৮)। তিনি উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রফিকের ছেলে।

বুধবার (৭ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক কার্তিক মজুমদার বাদী হয়ে এই অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত সাইফুল ইসলাম বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন। সেখান থেকে সে তার ব্যক্তিগত আক্রোশে বিভিন্ন মিথ্যা বানোয়াট পোস্ট করে মানুষের সম্মানহানি করে আসছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টায় নিজের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি স্ট্যাটাস দেয়। এতে প্রধানমন্ত্রীকে দেশ ও জাতির কাছে হেয়প্রতিপন্ন ও সম্মানহানির চেষ্টা করে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এ এস এম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
নিজের নাম-ছবি ব্যবহার করে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট সরাবেন যেভাবে
ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপে মেটা এআই নিয়ন্ত্রণ করবেন যেভাবে
ফেসবুকে প্রেম, বিয়ে করতে চীন থেকে ঠাকুরগাঁওয়ে এসেছেন প্রেমিক
সর্বশেষ খবর
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ