খেতে বসেছিল পরিবারটি, পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২২, ২১:০৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ২১:১৬

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) রামু উপজেলার কাউয়ারকুপ ইউনিয়নের লট উখিয়াঘোনা এলাকায় পাহাড় ধসে এই ঘটনা ঘটে। 

মৃতরা হলেন- আজিজুর রহমান (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪৫), শাশুড়ি  দিল ফরাজ বেগম (৭০) ও নাসিমা বেগম (২৫)।

রামুর কাউয়ারকুপ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শামশুল আলম জানান, রাতে পরিবারটি খাবার খাওয়ার সময় হঠাৎ পাহাড় ধস হয়। এ সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে রয়েছেন।

উপজেলা সাবেক চেয়ারম্যান রিয়াজুল আলম জানান, পাহাড়ের পাশে গড়ে ওঠা কয়েকটি ইটভাটার জন্য ওই পাহাড় থেকে মাটি কাটা হচ্ছিল। এ কারণে পাহাড়টি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এতে করে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রামু থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রামু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

/এফআর/
সম্পর্কিত
অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ধর্ষণবিরোধী মহাসমাবেশ
ভারী বৃষ্টিতে পাহাড়ধস: বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল বিঘ্নিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি