একই স্থানে দুই দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি
১৫ মার্চ ২০২৩, ২৩:৫৪আপডেট : ১৫ মার্চ ২০২৩, ২৩:৫৪

কক্সবাজারের উখিয়ার টিভি টাওয়ার এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার জন।

বুধবার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টা ও ৯টার দিকে একই স্থানে দুটি দুর্ঘটনা ঘটে। কক্সবাজার-টেকনাফ সড়কের শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের একজন হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী তাজুনিমারখোলা এলাকার মৃত আবুল কাসেমের ছেলে রাফি মিয়া (৩০)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশের ধারণা, নিহত অপর দুজন রোহিঙ্গা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ‘বুধবার রাত ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার টিভি টাওয়ার এলাকায় কাভার্ডভ্যান চাপায় এক পিকআপচালক নিহত হন। একই স্থানে রাত ৯টার দিকে রোগীবাহী অ্যাম্বুলেন্স উল্টে একদিন বয়সী শিশুসহ দুজন নিহত হন। ধারণা করছি, তারা উভয়ে রোহিঙ্গা নাগরিক। দুই ঘটনায় চার জন আহত হন।’

দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি জব্দ করা হয়েছে। আহতদের উদ্ধার করে  হাসপাতলে পাঠানো হয়েছে বলেও জানান ইনচার্জ সাইফুল ইসলাম।

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী