ঘরে ঢুকে যুবককে হত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
২৮ মার্চ ২০২৪, ১০:২৩ আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১০:২৩

কুমিল্লার বরুড়ায় ঘরে ঢুকে মো. শরীফ (৩০) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ মার্চ) দুপুরে বরুড়া পৌরসভার শালুকিয়া গ্রামের নিজ ঘর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শালুকিয়া গ্রামের মৃত বাবুল মিয়ার বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশীরা শরীফের ঘরের দরজা খোলা ও ভেতরে মাটিতে রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পান। পুলিশের একটি টিম তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কে বা কারা হত্যা করেছে এ বিষয়ে তারা কিছুই বলতে পারেনি।

স্থানীয়রা জানান, শরীফ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও এর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার নামে বরুড়া থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। ঘটনার সময় তিনি ঘরে একা ছিলেন।

বরুড়া থানার ওসি মো. রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আমরা তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছি। শরীরের বিভিন্ন ক্ষতের চি‎‎হ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে। সন্ধ্যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়নি।

/এফআর/
সম্পর্কিত
‘বাড়ি ফেরার পথে গুলি করবে’, আগেই আশঙ্কার কথা পুলিশকে জানিয়েছিলেন সাংবাদিক আলিফ
মারধরের পর গুলি করে যুবদল কর্মীকে হত্যা; আরেকজন আইসিইউতে
সাংবাদিককে হত্যায় ছোড়া হয় ৬ রাউন্ড গুলি, ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে