রুমায় কেএনএফের পোশাকসহ আরও ২ জন আটক

বান্দরবান প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৪, ১৬:৫০ আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১৬:৫৩

বান্দরবানের রুমায় যৌথ অভিযানে অস্ত্র ও পোশাকসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে জ‌ড়িত থাকার সন্দেহে আরও দুজনকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (৮ এপ্রিল) পৌনে ৪টায় রুমা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কে এম আরাফাত আমিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রুমার বেথেলপাড়া এলাকায় অভিযান পরিচালনা ক‌রে ৭টি দেশি বন্দুক, ২০ রাউন্ড গুলি, কেএনএফের পোশাক, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ল্যাপটপ, দুই জোড়া বুট, ১টি ছুরি ও বিভিন্ন সরঞ্জাসহ দুজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আটকদের মধ্যে সন্দেহভাজন হিসেবে রুমা সোনালী ব্যাংকের সহকারী ক্যাশিয়ারও রয়েছেন।’

এর আগে, রবিবার (৭ এপ্রিল) রাতে থানচি ও বান্দরবান সদরের রেইচা চেকপোস্টে অভিযান পরিচালনা করে ব্যাংক ডাকাতিতে ব্যবহার করা ১টি চাঁদের গাড়ি, চালক ও তিন কেএনএফ সদস্যসহ ৪ জনকে আটক করা হয়েছিল।

এদিকে রুমা ও থানচি উপজেলায় কেএনএফের লাগাতার সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বহরে যুক্ত হয়েছে বিশেষ সাঁজোয়া যান। যা নিয়ে এ দুই উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় টহল দেবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এই সাঁজোয়া যান হচ্ছে যুদ্ধে ব্যবহৃত একপ্রকার অস্ত্রসজ্জিত যানবাহন। যা মূলত পদাতিক বাহিনীকে যুদ্ধের ময়দানে আসা-যাওয়ার জন্য ব্যবহার করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে বিক্ষোভ: প্রতিরোধমূলক গ্রেফতার দিপকে, ছাড়া পেলেন নেহা
লুঙ্গির কোঁচায় লুকানো ১৯৮ ইয়াবাসহ আটক ইউপি সদস্য
নওগাঁ থেকে পাচার হচ্ছিলো ১২০ বস্তা সার, যেভাবে আটকালেন স্থানীয়রা
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে