সীমান্ত এলাকার নদীতে টহল দেওয়ার সময় দুই বিজিবি সদস্য গুলিবিদ্ধ

টেকনাফ প্রতিনিধি
০৫ জুন ২০২৪, ১৬:৪৯আপডেট : ০৫ জুন ২০২৪, ১৮:৩০

কক্সবাজার টেকনাফের নাফ নদের রহমানের খাল নামক স্থানে বিজিবির ওপর গুলি চালিয়েছে সশস্ত্র চোরাকারবারিরা। এতে বিজিবির দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। মঙ্গলবার (৪ জুন) আনুমানিক রাত ১০টায় নাফ নদে নিয়মিত চোরাচালান প্রতিরোধে করা টহলের সময় ঘটনাটি ঘটে। 

বুধবার (৫ জুন) বিকালে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বিজিবির এই কর্মকর্তা জানান, মঙ্গলবার রাত ১০টায় নাফ নদে বাংলাদেশের জলসীমায় টহল দেওয়া সময় একটি নৌকার মুখোমুখি হন বিজিবি সদস্যরা। নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারি দল বিজিবি টহল দলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবির টহল দল পাল্টা গুলি বর্ষণ করে। এ সময় সশস্ত্র চোরাকারবারি দলের গুলিতে দুই বিজিবি সদস্য গুরুতর আহত হন।

তিনি জানান, একপর্যায়ে বিজিবির টহলদলের প্রতিরোধের মুখে সশস্ত্র চোরাকারবারিরা গুলি ছুড়তে ছুড়তে মিয়ানমার সীমান্তের দিকে চলে যায়। আহত দুই বিজিবি সদস্য রামু সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতাল চিকিৎসাধীন আছেন।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী