স্রোতে ভেসে নিখোঁজ দুই শিশু, ডুবুরি দলের অভিযানেও মেলেনি সন্ধান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ জুন ২০২৪, ২৩:০২আপডেট : ১১ জুন ২০২৪, ২৩:০২

চট্টগ্রামে চাক্তাই খালে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিকাল ৫টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন ফিরিঙ্গী বাজার ফিশারিঘাট স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শিশু হলো রাসেল ও তানভির। তাদের পুরো পরিচয় জানা যায়নি। নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৮টা পর্যন্ত কাজ করেছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, দুই শিশু খালে গোসল করতে নেমেছিল। প্রথমে এক শিশু পানির স্রোতে ভেসে গেলে অন্যজন তাকে বাঁচাতে নামে। সেও পানির স্রোতে ভেসে যায়।

নগরীর লামারবাজার ফায়ার স্টেশন লিডার মোহাম্মদ আফজাল খান বলেন, ‘ফিশারিঘাট এলাকায় চাক্তাই খালে পড়ে দুই শিশু নিখোঁজের সংবাদ পেয়ে আমাদের ডুবুরি দল উদ্ধারকাজে অংশ নেয়। রাত ৮টা পর্যন্ত তারা উদ্ধারকাজ পরিচালনা করে। আজকের মতো উদ্ধারকাজ সমাপ্ত করা হয়েছে। বুধবার (১২ জুন) সকাল থেকে পুনরায় উদ্ধারকাজ শুরু হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী