শাহ আমানত বিমানবন্দরে আনসারের পরিবর্তে বিমানবাহিনী ও এপিবিএন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ আগস্ট ২০২৪, ২০:১৪আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ২০:১৪

চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি পালন করছেন আনসার সদস্যরা। তাদের বিকল্প হিসেবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিজস্ব নিরাপত্তাকর্মীর পাশাপাশি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ বিমানবাহিনী, ব্যাটালিয়ন আনসার এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

সোমবার (২৬ আগস্ট) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, 'চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করতেন। চাকুরি স্থায়ীকরণের দাবিতে গত ২২ আগস্ট থেকে আনসার সদস্যরা কর্মবিরতি পালন করছেন। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশন কার্যক্রম স্বাভাবিক রাখতে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব নিরাপত্তা শাখার কমকর্তা-কর্মচারীদের (এভসেক) রিশিডিউলিংয়ের মাধ্যমে ও কোনও কোনও ক্ষেত্রে ডাবল শিফটের মাধ্যমে অতিরিক্ত দায়িত্ব পালন করিয়ে অপারেশন কার্যক্রম সচল রেখেছে।’

তিনি আরও বলেন, ‘বিমানবন্দরের ল্যান্ড সাইড, অ্যাপ্রোন এরিয়া ও প্যারামিটার এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা। এ ছাড়া কাজ করছেন ৭৫ জন ব্যাটালিয়ন আনসার সদস্য এবং এপিবিএন সদস্যরা। বিমানবন্দরের অপারেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
রেলস্টেশনে পড়ে থাকা শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
লঞ্চে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করলেন আনসার সদস্যরা 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি