একসঙ্গে মানিকগঞ্জের ৯ নেতাকে বহিষ্কার করলো আ.লীগ

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২২, ১৯:১৪আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৯:১৪

দলীয় নির্দেশ অমান্য করে ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার ৯ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন- শিবালয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আব্দুস সালাম, শিবালয় উপজেলা যুবলীগের সদস্য মোহশীন রাজু, তেওতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, উথুলী ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদুর রহমান মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জালাল সরকার, আরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনায়েম মুনতাকিম রহমান খাঁন, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমান আলী মৃধা এবং একই ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আয়নাল হক।

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এহতেশাম খান ভুলু জানান, দলীয় সিদ্ধান্ত  অমান্য করে নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী উপজেলার সাত ইউনিয়নের ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া যারা গোপনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে কাজ করছেন তাদের সর্তক করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী