শীতলক্ষ্যায় লঞ্চডুবি: আরও একজনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ মার্চ ২০২২, ১৭:৩৩আপডেট : ২২ মার্চ ২০২২, ১৭:৩৩

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার চর সৈয়দপুর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে তৃতীয় দিন লাশ উদ্ধারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনে। এদিন সকালে আরও দুটি লাশ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২২ মার্চ) বিকালে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সদর নৌ-থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান। তিনি বলেন, ‘বিকালে নিখোঁজ মোসলে উদ্দিন হাতেমের (৬০) লাশ মুন্সীগঞ্জের মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে উদ্ধার করা হয়েছে। তিনি মুন্সীগঞ্জ সদরের জুগনি ঘাট এলাকায় বসবাস করতেন।’

এদিকে সকালে আরও দুটি লাশ উদ্ধারের কথা জানিয়ে হাফিজুর রহমান বলেন, ‘মুক্তারপুর শাহ সিমেন্টের পাশের এলাকার নদী থেকে আব্দুল্লাহ আল জাভের (৩০) এবং বন্দরের হরিপুর পাওয়ার প্ল্যান্ট ঘাট থেকে নিখোঁজ শিশু আরোহীর (৩) লাশ উদ্ধার করা হয়। জাভের ঢাকার ডেমরার আবদুল্লাহ আল সিদ্দিকীর ছেলে এবং আরোহী মুন্সীগঞ্জের গজারিয়া ইসমানির চর এলাকায় জয় রাজবংশীর ছোট মেয়ে।

দুর্ঘটনার তৃতীয় দিন পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার হয়েছে। তবে ১০ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কারণ হিসেবে এসআই হাফিজুর রহমান বলেন, ‘সোমবার সকালে শাহ সিমেন্ট ঘাট এলাকা থেকে উদ্ধার লাশটি নৌ-দুর্ঘটনায় নিখোঁজ কারও নয় বলে নিশ্চিত হওয়া গেছে।’

প্রসঙ্গত, রবিবার (২০ মার্চ) দুপুরে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় এমভি রূপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী লঞ্চ এমএল আফসার উদ্দিন ডুবে যায়। এ সময় লঞ্চের ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। প্রথম দিন ছয়টি, দ্বিতীয় দিন দুটি এবং তৃতীয় দিন তিনটি লাশ উদ্ধার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
মেঘনায় দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট বাতিল 
মেঘনায় লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আট সদস্যের কমিটি 
রূপসা নদীতে ডুবলো সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের