শিশু সন্তানসহ মায়ের ‘বিষপান’, ২ জনেরই মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২২, ১১:৪৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১১:৪৩

নরসিংদীর রায়পুরা উপজেলায় বিষপান করে দেড় বছরের সন্তানসহ ফেরদৌসী বেগম নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান নিষয়টি নিশ্চিত করেছেন। ফেরদৌসী বেগম সায়দাবাদ গ্রামের রাকিব মিয়ার স্ত্রী।

রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) বাপ্পী কবিরাজ জানান, ফেরদৌসী বেগম সম্প্রতি স্থানীয় এনজিও থেকে এক লাখ ২০ হাজার টাকা ঋণ নেন। ঋণের কিস্তির টাকা পরিশোধ নিয়ে জুয়াড়ি স্বামী রাকিবের সঙ্গে কলহের সৃষ্টি হয়। এরই জেরে ধরে মঙ্গলবার সকালে ফেরদৌসী তার দেড় বছর বয়সী একমাত্র সন্তান আহসাফকে কীটনাশক খাওয়ান। পরে নিজেও কীটনাশক পান করেন ফেরদৌসী। পরে তিনি প্রতিবেশী এক নারীকে ছেলেকে বিষ খাওয়ানোর কথা জানান এবং শুধু সন্তানকে বাঁচানোর অনুরোধ করেন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শ্রীরামপুর রেলগেট এলাকায় শিশু আহসাফের মারা যায়। ফেরদৌসী বেগমকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। মরদেহের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে